বন্দর সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

বন্দরে ছাদ থেকে পড়ে রং মিস্ত্রি নিহত

বন্দরে ছাদ থেকে পড়ে রং মিস্ত্রি নিহত
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( বন্দর প্রতিনিধি ) : বন্দরে  ৪লা ভবনের ছাদ থেকে পড়ে বিদ্যুতারিত হয়ে রং মিস্ত্রি শুক্কুর মোল্লা (৫৪) নিহত হয়েছে। রবিবার (২১এপ্রিল) সকাল ৮টায় পুরান বন্দর এসএস শাহ রোড এলাকায় এ দূর্ঘটনাটি ঘটে। নিহত রং মিস্ত্রি শুক্কুর মোল্লা শরিয়তপুর জেলার গোসাইর ঘাট থানাধীণ ছয়গাও গ্রামের মকবুল কবিরাজের ছেলে ।

জানা গেছে, বন্দর ইউনিয়নস্থ পুরান বন্দর সরদার বাড়ীর মৃত সরাফত আলী মিয়ার ছেলে মো. ছালে আহাম্মেদের ৪র্থতলা বিল্ডিংয়ের ছাদের বাউন্ডারী দেয়ালের রংঙ্গের কাজ করছিল ছালেনগর এলাকার রংমিস্ত্রি মুজিবুর মিয়া, মতিন, শুক্কুর মোল্লাসহ ৩/৪জন রংমিস্ত্রি। ৪তলা বিল্ডিংয়ের ছাদের বাউন্ডারী বাইরে শূন্যে কোন নিরাপত্তা বেষ্টনী না দেয়ায় বাঁশের কঞ্চি সরাতে গিয়ে হটাৎ ফসকে গিয়ে ছাদ থেকে পড়ে গিয়ে রং মিস্ত্রি শুক্কুর মোল্লা বিদ্যুতের তারের সাথে জড়িয়ে বিদ্যুতাড়িত হয়ে নিহত হয়েছে। খবর পেয়ে বন্দর থানার এসআই মোহাম্মদ আলী ঘটনাস্থলে এসে লাশ উদ্ধার করে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে প্রেরণ করেছে।

এ রিপোর্ট লেখা পর্যন্ত বন্দর থানায় এখনও কোন মামলা হয় নাই।

About the author

SOFT PRO IT