নারায়ণগঞ্জ সদর ফতুল্লা সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ সিদ্ধিরগঞ্জ

না.গঞ্জ জেলা পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতার-৩৯

না.গঞ্জ জেলা পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতার-৩৯
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ : নারায়ণগঞ্জে জেলা পুলিশের মাদকবিরোধী বিশেষ অভিযানে  ৩৯ জন মাদক বিক্রেতা ও সেবনকারীকে গ্রেফতার করা হয়েছে। অভিযানে সদর  মডেল থানা ৮ জনকে, ফতুল্লা মডেল থানা ২৪ জন ও সিদ্ধিরগঞ্জ মডেল থানা ৭ জনকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারের সময় তাদের কাছ থেকে ১ হাজার ১শ ১৫ পিস ইয়াবা,৩১ গ্রাম হেরোইন, ৫৪ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়। রোববার (২১ এপ্রিল) জেলা পুলিশ কার্যালয় থেকে এ তথ্য নিশ্চিত করা হয়।

শনিবার (২০ এপ্রিল) বিকেল ৪টা থেকে রাত ১১ টা পর্যন্ত  নারায়ণগঞ্জের বিভিন্ন এলাকায় পৃথক অভিযানে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় ১৬টি মামলা দায়ের হয়েছে।

নারায়ণগঞ্জ জেলা অতিরিক্ত পুলিশ সুপার সুবাস চন্দ্র সাহা জানান, মাদক বিরোধী বিশেষ অভিযান চলমান থাকবে এবং এ অভিযানকে আরো জোরালো করা হবে।

About the author

SOFT PRO IT