সংগঠন সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ সোনারগাঁ

সোনারগাঁও প্রেস ইউনিটির আত্মপ্রকাশ

সোনারগাঁও প্রেস ইউনিটির আত্মপ্রকাশ
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( রুবেল খান ) : সোনারগাঁওয়ে এক ঝাঁক তরুণ কলম সৈনিকেদের সমন্বয়ে আত্মপ্রকাশ হলো সোনারগাঁও প্রেস ইউনিটি। শুক্রবার সন্ধ্যায় একটি আলোচনা সভার মাধ্যমে আহ্বায়ক কমিটি গঠনের মধ্য দিয়ে আত্মপ্রকাশ করেছে স্থানীয় সংবাদকর্মীদের নিয়ে নবগঠিত সংগঠন  সোনারগাঁও  প্রেস ইউনিটি।

উক্ত আলোচনায় সভাপতিত্ব করেন, দৈনিক বর্তমান পত্রিকার সোনারগাঁও প্রতিনিধি মো:ফরিদ হোসেন। আলোচনায় প্রতিষ্ঠাকালীন সদস্যদের সম্মতিক্রমে  নিউজ সোনারগাঁ২৪ডটকম এর কার্যালয়কে অস্থায়ী প্রাতিষ্ঠানিক কার্যালয় হিসেবে নির্বাচিত করা হয় ।

এ সময়সদস্যবৃন্দগন বস্তুনিষ্ঠ  ও সোনারগাঁওয়ের সর্বস্তরের মানুষের সুখে -দু:খে পাশে থাকার মাধ্যম হিসেবে এই সংগঠনকে সোনারগাঁওয়ের অন্যতম সাংবাদিক সংগঠন করার শপথ গ্রহন করেন।

অন্যান্যদেরমধ্যে উপস্থিত ছিলেন, সাপ্তাহিক বাংলার সাথী পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক জহিরুল ইসলাম সিরাজ, নিউজনারায়ণগঞ্জ অনলাইন পোর্টালের স্টাফ রিপোর্টার মাজহারুল ইসলাম রোকন, নিউজ সোনারগাঁ২৪ডটকম এর বার্তা সম্পাদক খন্দকার মাজেদুল ইসলাম সম্রাট, দৈনিক প্রথম কথা পত্রিকার সোনারগাঁও প্রতিনিধি গাজী মোবারক, দৈনিক আলোকিত সময় পত্রিকার সোনারগাঁও প্রতিনিধি মাজহারুল ইসলাম, দৈনিক যুগেরচিন্তা পত্রিকার ভ্রাম্যমান প্রতিনিধি ফারুক হোসেন মোল্লা, নারায়ণগঞ্জ বার্তা ২৪ ও দৈনিক মানবাধিকার পত্রিকার সোনারগাঁও প্রতিনিধি রুবেল খান, দৈনিক আলোচিত কন্ঠ পত্রিকার সোনারগাঁও প্রতিনিধি মো: রাসেদুল ইসলাম রাসেল।

সভার উপস্থিত সকলসদস্যরা কন্ঠ ভোটের মাধ্যমে নিউজ সোনারগাঁ২৪ডটকম এর সম্পাদক ও বে-সরকারী স্যাটেলাইট টেলিভিশন আনন্দ টিভির জ্যেষ্ঠ প্রতিবেদক মোকাররম মামুনকে আহ্বাবায়ক করা হয়।

About the author

SOFT PRO IT