বন্দর সংগঠন সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

বন্দরে ফাতহুল উম্মাহ মাদ্রাসায় সবক ও নবীন বরণ উদযাপন

বন্দরে ফাতহুল উম্মাহ মাদ্রাসা নতুন সবক ও নবীন বরণ উদযাপন
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( বন্দর প্রতিনিধি ) : বন্দরে ফাতহুল উম্মাহ প্রি-ক্যাডেট মাদ্রাসার নতুন সবক ও নবীন বরণ অনুষ্ঠান উদযাপন করা হয়েছে। গতকাল সকাল ১১টায় আমিন আবাসিক এলাকাস্থ মাদ্রাসার কোমলমতি শিক্ষার্থীদের নিয়ে এ অনুষ্ঠানটি পালন করা হয়।

মাদ্রাসার সভাপতি ও বন্দর থানা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক খান মাসুদের সভাপতিত্বে প্রধান বক্তা হিসেবে আলোচনা করেন আমলাপাড়া মাদ্রাসার প্রিন্সিপাল হাফেজ মাওলানা আব্দুল কাদের। মাদ্রসার শিক্ষক ও পরিচালনা পরিষদের সদস্য মোঃ পারভেজের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, আামনি আবাসিক এলাকার মসজিদ কমিটির সাধারণ সম্পাদক মোঃ শারজাহান, যুবলীগ নেতা মোঃ মাসুম ও শেখ মুমিন।

এছাড়াও উপস্থিত ছিলেন অত্র মাদ্রাসার প্রিন্সিপাল শরিফুল হোসাইন, ভাইস প্রিন্সিপাল হাসান মাহমুদ, কোষাধক্ষ্য হেদায়েত উল্লাহ্, ডাঃ মেরাজুর রহমান ও আলী হোসেনসহ অভিভাবকবৃন্দ।

সভাপতির সমাপনীর বক্তব্যে শিক্ষার্থীদের উদ্দেশ্যে খান মাসুদ বলেন, তোমরা লেখাপড়ায় আরও বেশি মনযোগী হবে এবং কোরআন তেলায়ত ও সূরা কেরাত পারিশুদ্ধভাবে পড়বে ভবিষ্যতে যেন বিশে^র কোরআন তেলায়ত প্রতিযোগীতায় অংশগ্রহণ করে বিজয়ী হয়ে দেশ এবং এই মাদ্রাসার সুনাম অর্জন করতে পার সেই প্রত্যাশা রেখে তোমাদের প্রতি আমার দোয়া রইল। পরে মাদ্রাসার পক্ষ থেকে মেধাবী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। আলোচনা শেষে দোয়া ও তবারক বিতরণের মধ্যদিয়ে অনুষ্ঠানটি সম্পন্ন হয়।

Share this news as a Photo Card

About the author

SOFT PRO IT

21 January 2018

বন্দরে ফাতহুল উম্মাহ মাদ্রাসায় সবক ও নবীন বরণ উদযাপন

www.narayanganjbarta24.com