রূপগঞ্জ সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

রূপগঞ্জে পিস্তলসহ সন্ত্রাসী গ্রেফতার

নারায়ণগঞ্জ বার্তা ২৪ (রূপগঞ্জ প্রতিনিধি ) : রূপগঞ্জে ম্যাগজিন ও বিদেশী পিস্তল, সরকারী বিভিন্ন দফতরের কর্মকর্তাদের সিল, বিভিন্ন ব্যাংকের ভুয়া চেক, ধারালো অস্ত্রসহ সালাউদ্দিন (৩৫) নামে এক সন্ত্রাসীকে গ্রেফতার করেছে পুলিশ। রোববার ভোর রাতে উপজেলার সুরিয়াবো এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। দুপুর ২টার দিকে রূপগঞ্জ থানা পুলিশ সংবাদ সম্মেলনের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন। গ্রেফতারকৃত সালাউদ্দিন সুরিয়াবো এলাকার চাঁন মিয়ার ছেলে।

রূপগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) আল-আমিন সরকার জানান, সুরিয়াবো এলাকার সালাউদ্দিন, কালাম ও ইসমাইলসহ সংঘবদ্ধ একটি চক্র দীর্ঘ দিন ধরে এলাকায় মাদক ব্যবসা, জমি জাল-জালিয়াতি, ভুয়া চেক প্রদান করে প্রতারণা, ছিনতাই, ডাকাতি, অস্ত্র ব্যবহার করে সন্ত্রাসী কর্মকান্ডসহ অপরাধ করে আসছে। ভোরে সুরিয়াবো এলাকার আহাম্মদ আলীর বাড়িতে অভিযান পরিচালনা করে পুলিশ।

এসময় একটি বিদেশী পিস্তল, ম্যাগজিন, সরকারী বিভিন্ন দফতরের কর্মকর্তাদের সিল, বিভিন্ন ব্যাংকের ভুয়া চেক, ধারালো অস্ত্র উদ্ধারসহ সালাউদ্দিনকে গ্রেফতার করা হয়। এছাড়া সহযোগী কালাম ও ইসমাইলসহ সহযোগীরা পালিয়ে যায়। সালাউদ্দিনসহ তার বাহিনীর সদস্যদের বিরুদ্ধে রূপগঞ্জ থানায় চাঁদাবাজি, ছিনতাই, ডাকাতিসহ বিভিন্ন অপরাধে ডজন খানেকের বেশি মামলা রয়েছে।

Share this news as a Photo Card

About the author

SOFT PRO IT

22 January 2018

রূপগঞ্জে পিস্তলসহ সন্ত্রাসী গ্রেফতার

www.narayanganjbarta24.com