সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ সিদ্ধিরগঞ্জ

সিদ্ধিরগঞ্জে ইয়াবাসহ গ্রেফতার স্বামী-স্ত্রীর রিমান্ডে

Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ : সিদ্ধিরগঞ্জে র‌্যাব-১১ হাতে  ১ হাজার ৬৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার স্বামী-স্ত্রীর ২ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত । বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) সকালে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মিল্টন হোসেনের আদালতে হাজির করে ৭ দিনের রিমান্ডের আবেদন করলে আদালত শুনানি শেষে ২ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন ।

রিমান্ডকৃত হলেন, নাজমুল হক (৪৩) চাঁদপুর জেলার উত্তর মতলব থানার নয়াকান্দি এলাকার মৃত মুসলিম মোল্লার ছেলে । এবং নাদিয়া আক্তার (৩১) নাজমুল হকের স্ত্রী ।

প্রসঙ্গত, গত রবিবার দুপুরে  ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চিটাগাংরোড চেকপোষ্ট বসিয়ে কক্সবাজারের টেকনাফ থেকে আসা বস থেকে নাজমুলকে আটক করা হয়। পরে তাকে হাসপাতালে নিয়ে পেটের ভিতর থেকে ইয়াবা বের করা হয়।

তার দেয়া তথ্যের ভিত্তিতে আটি হাউজিং এলাকায় ভাড়া বাসায় তল্লাশী করে ৫০ পিস ইয়াবা ও মাদক বিক্রির নগদ ১ লাখ ৫২ হাজার টাকা উদ্ধার ও তার স্ত্রীকে গ্রেফতার করা হয়। তারা স্বামী স্ত্রী দুজনই অভিনব কায়দায় পেটের ভিতর ইয়াবা ঢুকিয়ে কক্সবাজারের টেকনাফ থেকে বাসযোগে নারায়ণগঞ্জে এনে সরবরাহ করে আসছিল।

Share this news as a Photo Card

About the author

SOFT PRO IT

26 December 2019

সিদ্ধিরগঞ্জে ইয়াবাসহ গ্রেফতার স্বামী-স্ত্রীর রিমান্ডে

www.narayanganjbarta24.com