বন্দর সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

বন্দরে ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী আটক

আটক
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( বন্দর সংবাদদাতা ) : বন্দর থানা পুলিশ পৃথক অভিযান চালিয়ে ৩০ পিস ইয়াবাসহ ২ মাদক ব্যবসায়ীকে আটক করেছে। বুধবার (২৫ ডিসেম্বর) রাতে বন্দর থানার একরামপুর ও চাঁনপুর এলাকা থেকে তাদেরকে গ্রেফতার করা হয়।

আটককৃতরা হলো, বন্দর থানার চাঁনপুর পূর্বপাড়া এলাকার মো. আলী মিয়ার ছেলে রতন (২২) ও একরামপুর এলাকার মৃত মাহাবুব মিয়ার ছেলে ইমরান (২৫)।

এ ব্যাপারে বন্দর থানায় মাদক আইনে পৃথক ২টি মামলা রুজু করেছে পুলিশ। আটক মাদক ব্যবসায়ীদের পৃথক মাদক মামলায় গ্রেফতার দেখিয়ে বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) দুপুরে আদালতে প্রেরণ করেছে পুলিশ।

About the author

SOFT PRO IT