ফতুল্লা সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

ফতুল্লায় হেরোইনসহ মাদক ব্যবসায়ী ডলার গ্রেফতার

ফতুল্লায় হেরোইনসহ ডলার গ্রেফতার
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( ফতুল্লা সংবাদদাতা ) : ফতুল্লায় চিহ্নিত মাদক ব্যবসায়ী কবির হোসেন ডলারকে ১০ গ্রাম হেরোইনসহ গ্রেফতার করেছে পুলিশ। বুধবার (২৫ ডিসেম্বর) রাতে ফতুল্লার তল্লার মডেল গার্মেন্টেসের সামনে থেকে তাকে গ্রেফতার করা হয়েছে।

গ্রেফতারকৃত কবির হোসেন ডলার (৪০) ফতুল্লার তল্লা এলাকার মৃত পনির মাদবরের ছেলে। সে এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী হিসাবে পরিচিত।

ফতুল্লা মডেল থানার ওসি আসলাম হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে থানা পুলিশের একটি টিম তল্লা এলাকায় অভিযান চালিয়ে চিহ্নিত মাদক ব্যবসায়ী কবির হোসেন ডলারকে গ্রেফতার করে।

Share this news as a Photo Card

About the author

SOFT PRO IT

26 December 2019

ফতুল্লায় হেরোইনসহ মাদক ব্যবসায়ী ডলার গ্রেফতার

www.narayanganjbarta24.com