নারায়ণগঞ্জ সদর সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

সহায়ক প্রযুক্তির ব্যবহার, অটিজম বৈশিষ্ট্য সম্পন্ন ব্যক্তির অধিকার

‘ সহায়ক প্রযুক্তির ব্যবহার, অটিজম বৈশিষ্ট্য সম্পন্ন ব্যক্তির অধিকার ’
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( স্টাফ রিপোর্টার ) : সহায়ক প্রযুক্তির ব্যবহার, অটিজম বৈশিষ্ট্য সম্পন্ন ব্যক্তির অধিকার-এই স্লোগানে নারায়ণগঞ্জে পালিত হয়েছে বিশ্ব অটিজম দিবস। এ উপলক্ষে মঙ্গলবার (২ এপ্রিল) সকালে জেলা প্রশাসন ও জেলা সমাজসেবা অধিদপ্তর র‌্যালি ও আলোচনা সভার আয়োজন  করে।

জেলা সমাজসেবা উপ পরিচালক আসাদুজ্জামান সরদারের সভাপতিত্বে ও সহকারী পরিচালক শহীদুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক রাব্বী মিয়া। বিশেষ অতিথি উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক সেলিম রেজা, জেলা সিভিল সার্জন ডা.এহসানুল হক, এবং জেলা সমাজ কল্যাণ পরিষদের সহ সভাপতি খালেদ হায়দার খান কাজল।

প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক বলেন, আমরা এই অটিজম বাচ্চাদের মূলধারায় রাখার জন্য যা যা দরকার তাই করবো। অটিজম বাচ্চারা সমাজের বোঝা নয়। তাদেরকে ভালোবাসতে হবে, যত্নবান হতে হবে।

এ সময় উপস্থিত ছিলেন, শহর সমাজসেবা অফিসার শিখা সরকার, কল্যাণী সেবা সংস্থার পরিচালক ডা.জিএম জব্বার চিশতি, লার্নিং ট্রি স্পেশাল নীড সেন্টারের প্রিন্সিপাল রহিমা খাতুন রিতা, সমাজ সেবক হাসিনা রহমান শিমু, রহিমা খাতুন রিমা প্রমুখ।

Share this news as a Photo Card

About the author

SOFT PRO IT

02 April 2019

সহায়ক প্রযুক্তির ব্যবহার, অটিজম বৈশিষ্ট্য সম্পন্ন ব্যক্তির অধিকার

www.narayanganjbarta24.com