বন্দর সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

বন্দরে প্রবীন আ.লীগ নেতা হাবিব সরদারের দাফন সম্পন্ন

বন্দরে প্রবীন আ.লীগ নেতা হাবিব সরদারের জীবনাবসান
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( বন্দর সংবাদ দাতা ) : বন্দরে প্রবীণ আওয়ামীলীগ নেতা ও ইসলামপুর জামে মসজিদ কমিটির সভাপতি হাজী হাবিব সরদার (৭৭) আর নেই। ( ইন্নালিল্লাহি ওয়াা ইন্না ইলাহি রাজিউন )। সোমবার (১লা এপ্রিল) দুপুর ৩টায় মদনগঞ্জ ইসলামপুর তার নিজ বাসভবনে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন।

তিনি ২ ছেলে, ২মেয়ে, স্ত্রী, নাতি-নাতনীসহ অসংখ্য গুনগ্রাহী রেখে যান। সোমবার রাত ৯টায় মদনগঞ্জস্থ ইসলামপুর জামে মসজিদ প্রাঙ্গনে নামাজের জানাযা শেষে তাকে মদনগঞ্জ বড় কবরস্থানে সমাহিত করা হয়।

এ সময় নামাজের জানাযায় অংশ নেন নারায়ণগঞ্জ জেলা আ.লীগের সদস্য হাজী আমজাদ, নাসিক ১৯নং ওয়ার্ড কাউন্সিলর ফয়সাল মোহাম্মদ সাগর, ব্যবসায়ী হাজী মোখলেছুর রহমান চৌধুরী, ওয়েল ফেয়ার এসোসিয়েশনের সভাপতি সুমন মিয়া, বন্দর থানা শ্রমিকলীগের সাধারন সম্পাদক রাফিয়ান আহমেদ, বীরমুক্তিযোদ্ধা নুর হোসেন, আইয়ুব আলী, আ.লীগনেতা আলমগীর হোসেন, স্থানীয় সমাজ সেবক বাতেন মাতবর, মানবাধিকার কর্মী মফিজ প্রধান, মো. আনিস, রতন খান, রলি খান প্রমূখ।

Share this news as a Photo Card

About the author

SOFT PRO IT

02 April 2019

বন্দরে প্রবীন আ.লীগ নেতা হাবিব সরদারের দাফন সম্পন্ন

www.narayanganjbarta24.com