নারায়ণগঞ্জ নারায়ণগঞ্জ সদর সংগঠন সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

ক্ষমা না চাইলে সব বন্ধ, চেম্বার সভাপতির ২৪ ঘন্টার আল্টিমেটাম

ক্ষমা না চাইলে সব বন্ধ, চেম্বার সভাপতি’র ২৪ ঘন্টার আল্টিমেটাম
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( স্টাফ রিপোর্টার ) : নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি মো. খালেদ হায়দার খান কাজল বলেছেন, তানভীর আহম্মদ টিটুকে নিয়ে নেপথ্যে থাকা ষড়যন্ত্রকারীরা ঘোলা পানিতে মাছ শিকারের নীলনকশা বাস্তবায়ন করছে। আর  যারা এ কাজ করছে তাদেরকে আইনের আওতায় এনে শাস্তির দাবি জানাচ্ছি। যদি ২৪ ঘন্টার মধ্যে ক্ষমা চাওয়া না হয় তাহলে সমস্ত দোকানপাট, বাস, ট্রাক সবকিছু বন্ধ করে দেয়া হবে। ২ এপ্রিল মঙ্গলবার রাত ৯টায় নগরীর চানমারী এলাকায় অবস্থিত নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির কার্যালয়ে এক জরুরি সভায় তিনি এসব কথা বলেন।

নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্সের সভাপতি খালেদ হায়দার খান কাজলের সভাপতিত্বে  উপস্থিত ছিলেন, চেম্বার অব কমার্সের সহ সভাপতি মোরশেদ সারোয়ার সোহেল, পরিচালক- নাজমুল হাসান, জি.এম ফারুক, আতাউর রহমান,আবু তাহের শামীম, আরিফ দিপু, এহসানুল হক নিপু, খন্দকার সাইফুল ইসলাম, সোহেল আক্তার সোহান।

তিনি আরো বলেন্,  তানভীর আহম্মদ টিটু একজন ভালো মানুষ। তার নামে কোন থানায় বা কোন ব্যাক্তির অভিযোগও নেই। টিটু চেম্বারের পরপর দুইবার পরিচালক। নারায়ণগঞ্জ জেলা ক্রীড়া সমিতির সাধারন সম্পাদক। টিটু একজন ভদ্র ছেলে হিসেবে তার সুনাম রয়েছে। অথচ তাকে নেক্কারজনকভাবে মদ ব্যবসায়ী বানিয়ে দেয়া হচ্ছে। ভদ্রকে অভদ্র বানানো হচ্ছে। শুধু তাই নয় সজল একজন জনপ্রিয় নেতা, তাকেও কিডনেপার বানানো হচ্ছে। আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। সংগঠনের সভাপতি খালেদ হায়দার খান কাজলের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় চেম্বারের পরিচালকগন উপস্থিত ছিলেন।

এ ব্যপারে চেম্বার সভাপতি খালেদ হায়দার খান কাজল ওই সভার সত্যতা নিশ্চিত করে গন্যমাধ্যমকে জানান, দোকানপাট, বাস, ট্রাক বন্ধ মানেই তো শহর অচল। এগুলো তো আন্দোলনেরই অংশ। এ সিদ্ধান্ত প্রথমিক, চূড়ান্ত নয়। বুধবার আমরা চেম্বারের অন্তর্ভূক্ত প্রতিটি সংগঠনের দুই জন করে প্রতিনিধি নিয়ে বসবো। সবার সিদ্ধান্ত মোতাবেক আমরা আন্দোলনের রূপরেখা নির্ধারণ করবো। তিনি বলেন, নিয়মতান্ত্রিক ভাবে আমরা আন্দোলন চালিয়ে যাবো। কালকের সভার পর জেলা প্রশাসকসহ সংশ্লিষ্ট দপ্তরে লিখিত দিয়ে আমাদের দাবি জানাবো। এরপরও যদি তারা আমাদের দাবির ব্যাপারে উদাসিন হয় তবে, আমরা চূড়ান্ত আন্দোলনে যাবো। সে ক্ষেত্রে আন্দোলনের ধরণ কি হবে তা বুধবারের সভাতে সিদ্ধান্ত নেয়া হবে।
এছাড়াও উপস্থিত ছিলেন, বাংলাদেশ ক্লথ মার্চেন্ট এসোসিয়েশন, ইয়ার্ন মার্চেন্ট এসোসিয়েশন, বাংলাদেশ হোসিয়ারী এসোসিয়েশন, বিসিক শিল্প মালিক সমিতি, নারায়ণগঞ্জ জেলা দোকান মালিক সমিতি, নীটিং ওনার্স এসোসিয়েশেন, নীট ডাইং ওনার্স এসোসিয়েশন এবং নারায়ণগঞ্জ দোকান ও প্রতিষ্ঠান কর্মচারী ইউনিয়নের ঊর্ধ্বতন নেতৃবৃন্দ।

About the author

SOFT PRO IT