নারায়ণগঞ্জ বার্তা ২৪ : নারায়ণগঞ্জ জেলা ছাত্রলীগের আয়োজনে অত্যন্ত আনন্দঘন পরিবেশে অনুষ্ঠিত হল জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সর্বকনিষ্ঠ পুত্র শেখ রাসেলের ৫২ তম জন্মবার্ষিকী। মঙ্গলবার ১৮ অক্টোবর বাদ মাগরিব নগরীর ২নং রেল গেইট সংলগ্ন আ:লীগের কার্যালয়ে মিলাদ, দোয়া শেষে কেক কাটার মধ্য দিয়ে এ কর্মসূচী পালন করে ছাত্রলীগের নেতাকর্মীরা।
উক্ত অনুষ্ঠানে জেলা ছাত্রলীগের সভাপতি সাফায়েত আলম সানী বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র শেখ রাসেল এ দিনে জন্মগ্রহন করেছিলেন। তিনি ছিলেন জাতির জনকের অত্যন্ত আদরের সন্তান। ১৯৭৫ সালের ১৫ আগস্ট ষড়যন্ত্রকারীরা শিশু রাসেলকে নির্মমভাবে হত্যা করেছিল। ৭৫ এর মত ষড়যন্ত্রকারীরা এখন পায়তারা চালাচ্ছে। তাই তাদের বিরুদ্ধে রুখে ধারাতে আমাদের সকলকে সজাগ থাকতে হবে। আর ছাত্রলীগের প্রতিটি নেতাকর্মী এক একজন শেখ রাসেল হয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে এ দেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে জেলা ছাত্রলীগের নেতাকর্মীদের সবসময় প্রস্তুত থাকবে।
এসময় উপস্থিত ছিলেন, জেলা ছাত্রলীগের সহ-সভাপতি মিনহাজুল ইসলাম রিয়াদ, আলী আকবর, সোহাগ রনি, আরিফ হোসেন, সাধারন সম্পাদক মিজানুর রহমান সুজন, যুগ্ম সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক আতিকুর রহমান নান্নু, সহ-সাংগঠনিক সম্পাদক পরশ সানী, প্রচার সম্পাদক মিজানুর রহমান সজিব, আইন বিষয়ক সম্পাদক সুজন প্রধান, আপ্যায়ন বিষয়ক সম্পাদক মোঃ ইব্রাহিম, সোনারগাঁ থানা ছাত্রলীগের সভাপতি হাসান রাশেদ, সাধারণ সম্পাদক রাসেল মাহমুদ, ফতুল্লা থানা ছাত্রলীগ নেতা, টিপু সুলতান, হৃদয়, রিফাত, শহর ছাত্রলীগ নেতা সায়েম, সায়ের, সিদ্ধিরগঞ্জ থানা ছাত্রলীগ নেতা, শাহরিয়ার বাপ্পি, সাকিব, হবিব, মামুন, বন্দর থানা ছাত্রলীগ নেতা মানু, সিয়াপ, আলীনুর প্রমুখ।

