বন্দর সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

আধিপত্য রক্ষায় প্রভাব বিস্তার করে চলেছে কাউন্সিলর প্রার্থী মুরাদ

Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ : নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের আসন্ন নির্বাচনকে ঘিরে বন্দরের সোনাকান্দা তথা সিটি’র ২০নং ওয়ার্ডে চলছে প্রচারণা ক্ষেত্র দখলের প্রতিযোগীতা। অর্থের দাপটে ওসমান পরিবারের স্বজন পরিচয়ে এলাকায় একক আধিপত্য বিস্তার করে চলেছে এক সময়ের অত্যন্ত প্রভাবশালী বিএনপি নেতা গোলাম নবী মুরাদ।

গোটা সোনাকান্দা এলাকায় সম্ভাব্য সকল স্থানে তিনি একাই স্থাপন করেছেন অসংখ্য ব্যানার ফেস্টুন পোস্টার। যারা আইনের প্রতি শ্রদ্ধাশীল থেকে এখনো তেমন প্রচারণা চালাননি, রয়েছেন তফসিল ঘোষণার অপেক্ষায়। দূর্গোৎসব উপলক্ষ্যে সেসব প্রার্থীরা তাদের কোন শুভেচ্ছা ফেস্টুনও স্থাপন করতে পারেন নি বলে করেছেন গুরুতর অভিযোগ।

স্থানীয় জনতা ও অন্যান্য সম্ভাব্য প্রার্থীদের অভিযোগ, বিএনপি নেতা গোলাম নবী মুরাদ এখন থেকেই ভোটরদের বাড়ি বাড়ি যাচ্ছেন এবং ঘরে ঢুকেই দরজা বন্ধ করে প্রথমে হাতেপায়ে ধরে, আল্লাহ, রাসূল, কোরান, কিতাব এবং মা-বাবার কসম দিয়ে ভোট আদায়ের স্বীকারোক্তি এবং পরে তার কর্মী হিসেবে কাজ করার অঙ্গীকার করাচ্ছেন বলে অভিযোগ পাওয়া গেছে।
গোলাম নবী মুরাদের এহেন কর্মকান্ডে যারা আপত্তি জানিয়েছেন তো তাদেরকেই তিনি নির্বাচনের পরে হামলা মামলায় সাইজ করবেন এমন হুমকি দিচ্ছেন বলেও রয়েছে নানা অভিযোগ।

About the author

SOFT PRO IT

Leave a Comment

Prove your humanity: 9   +   2   =