বন্দর সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

শীতলক্ষ্যা নদে নিখোঁজ স্কুল ছাত্র রাব্বির মৃতদেহ উদ্ধার

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( বন্দর প্রতিনিধি ) : নারায়ণগঞ্জ বন্দরে স্কুল ছাত্র নিখোঁজ রাব্বি ওরফে মৃদুল (৭) এর মৃতদেহ অবশেষে শীতলক্ষ্যা নদে উদ্ধার হল। সোমবার সকাল ৯টায় থানার একরামপুর সিএসডি গেইট সংলগ্ন শীতলক্ষ্যা নদে শিশুটির লাশ উদ্ধার করতে সক্ষম হয় বন্দর থানা পুলিশ। নিহত রাব্বি ওরফে মৃদুল থানার একরামপুর ইস্পাহানী এলাকার ভ্যান চালক আবদুল মান্নানের ছেলে।  শিশুটি হত্যা কিংবা অন্যকিছু তা খতিয়ে দেখছে পুলিশ। এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে।

পুলিশ জানায়,শনিবার খেলতে গিয়েই নিখোঁজ হয় স্কুল  ছাত্র রাব্বি ওরফে মৃদুল। সন্তানকে অনেক খোজাখোজি করে না পেয়ে রোববার রাব্বির বাবা বন্দর থানায় একটি জিডি এন্ট্রি করেন। বন্দর থানার অফিসার ইনচার্জ আবুল কালাম জানান,নিহত রাব্বি তার নানীর সঙ্গে একরামপুর ইস্পাহানী এলাকায় থাকে। সোমবার সকালে সিএসডি গেইট সংলগ্ন শীতলক্ষ্যা তীরবর্তী নদে রাব্বির লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠানো হয়। ময়না তদন্ত রিপোর্ট পাওয়ার পূর্বে কিছুই বলা যাবেনা । তবে লাশের সুরতহাল রির্পোটে আঘাতের কোন চিহ্ন পাওয়া যায়নি।

About the author

SOFT PRO IT

Leave a Comment

Prove your humanity: 10   +   2   =