সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

দেশীয় অস্ত্র, বিপুল পরিমান মদকদ্রব্য ও বিক্রির নগদ টাকাসহ গ্রেফতার-১

Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ (সংবাদ বিজ্ঞপ্তি) : দেশীয় অস্ত্র, বিপুল পরিমান মদকদ্রব্য, মাদক বিক্রির নগদ টাকাসহ মাদক সম্রাট রমজানকে গ্রেফতার করেছে র‌্যাব রবিবার ২২ জানুয়ারী রাতে মুন্সিগঞ্জ জেলার গজারিয়া থানার আশ্রাব্দী গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয় নারায়নগঞ্জ র‌্যাব১১ কতৃক প্রেরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, মুন্সিগঞ্জ জেলায় বেশ কিছু দিন যাবৎ হরহামেশাই একটি মাদক ব্যবসায়ী চক্র মাদক ব্যবসা করে আসছিল। সকল মাদক ব্যবসায়ীরা শহরের বিভিন্ন স্থানে অভিনব কায়দায় মাদক ব্যবসা পরিচালনা করে যুব সমাজ ধ্বংসের মুখে ঠেলে দিচ্ছে। গ্রেফতারকৃত আসামী মাদক ব্যবসার কাজে জড়িত ছাড়াও অস্ত্রসস্ত্র দিয়ে চুরি ছিনতাই করে থাকে। বিভিন্ন সময়ে মাদক ব্যবসায়ী চুরি  ছিনতাই চক্রের সদস্যদের  বিরুদ্ধে র‌্যাবের কাছে অভিযোগ আসলেও তারা ধরা ছোয়ার বাইরে থেকে যায়। কিন্তু র‌্যাবের গোয়েন্দা নজরদারি অব্যাহত থাকে। এরই ধারাবাহিকতায় ২২ জানুয়ারি রাত নয়টায় র‌্যাব১১, সিপিএসসি, নারায়ণগঞ্জ এর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, মুন্সিগঞ্জ জেলার গজারিয়া থানাধীন আশ্রাব্দী সাকিনস্থ রমজান (৩৫) এর বাড়ীতে কতিপয় ব্যক্তি মাদক ক্রয়বিক্রয়ের পাশাপাশি সন্ত্রাসী কার্যকলাপ করার নিমিত্তে একত্রিত হয়েছে।

উক্ত সংবাদের ভিত্তিতে র‌্যাবের আভিযানিক দল এএসপি মুঃ আব্দুল মমীন, স্কোয়াড কমান্ডার এর নেতৃত্বে আসামী রমজান এর বসত ঘরে ২২ জানুয়ারি ২০১৭ তারিখ ২১.৫৫ ঘটিকার সময় অভিযান পরিচালনা করে () ০১টি ওয়ান শুটারগান (কাটা বন্দুক), () পিস্তলের তাজা বুলেট ০৬টি, () চাইনিজ কুড়াল ০১টি, () ৩০০ (তিনশত) পিস ইয়াবা ট্যাবলেট, () ৫২৮ ক্যান বিয়ার, () মাদক বিক্রির নগদ ৪০,৮৬০/- (চল্লিশ হাজার আটশত ষাট) টাকা, () মাদক বিক্রির কাজে ব্যবহৃত ০১টি মোবাইল সেটসহ আসামী রমজান (৩৫), পিতামৃত ইয়াজ উদ্দিন, সাংআশ্রাব্দী, পোষ্টহোসেন্দী, থানাগজারিয়া, জেলামুন্সিগঞ্জকে গ্রেফতার করেন। উদ্ধারকৃত অস্ত্র মাদকদ্রব্যের আনুমানিক মূল্য ,৬২,৪০০/- (পাঁচ লক্ষ বাষট্টি হাজার পাঁচশত টাকা) সংক্রান্তে মুন্সিগঞ্জ জেলার গজারিয়া থানায় আসামীর বিরুদ্ধে মামলা দায়ের প্রক্রিয়াধীন

About the author

SOFT PRO IT

Leave a Comment

Prove your humanity: 8   +   10   =