নারায়ণগঞ্জ সদর বিনোদন সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

শিক্ষা সফরে গেল চাষাড়া শিশু কল্যান প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা

শিক্ষা সফরে গেল চাষাড়া শিশু কল্যান প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ : নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য একেএম সেলিম ওসমানের উদ্যোগে নারায়ণগঞ্জের শিক্ষার্থীদের শিক্ষা সফরের জন্য নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রির সভাপতি খালেদ হায়দার খান কাজলের নেতৃত্বে চেম্বারের পরিচালনায় নারায়ণগঞ্জ সদর-বন্দরের শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রী শিক্ষা সফরে যাচ্ছে প্রতিনিয়ত।

সোমবার (৮ এপ্রিল) শিক্ষা সফরের জন্য বরাদ্দকৃত শীতাতপ নিয়ন্ত্রিত বাস ২টি নিয়ে সদর থানার শিশু কল্যান প্রাথমিক বিদ্যালয়ের ১০০ জন ছাত্র ছাত্রী ও শিক্ষকদের নিয়ে প্রাচীন বাংলার রাজধানী ঐতিহাসিক সোনারগাঁ শিক্ষা সফরে গিয়েছে।

সকাল ৯ টায় শিশু কল্যান প্রাথমিক বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের বিদায় জানান, বিদ্যালয়ের পরিচালনা পর্ষদের ফারুক আহমেদ রিপন, শরিফ সুমন। নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রি’র পক্ষে উপস্থিত ছিলেন পরিচালক আরিফ দিপু, সোহেল আক্তার সোহান ও সাবেক পরিচালক ফারুক বিন ইউসুফ পাপ্পু। এ সময়ে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষিক মহিউদ্দিন মজুমদার এবং জাহাঙ্গীর আলম, শিউলি আক্তার ও সুলতানা পারভীন লাবনী সহ শিক্ষকবৃন্দ।

শিক্ষা সফরে যাত্রার প্রাক্কালে চেম্বারের পরিচালক আরিফ দিপু, সোহান আক্তার সোহান ও সাবেক পরিচালক ফারুক বিন ইউসুফ পাপ্পু নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য এ কে এম সেলিম ওসমান ব্যক্তিগত প্রচেষ্টায় শিক্ষার মানোন্নয়নে অগ্রণী ভুমিকা পালন করে আসছেন। নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রি মনে করে সদর বন্দরের শিক্ষক, স্কুল-কলেজ, মাদ্রাসার পরিচালনা পর্ষদের সহযোগিতা পেলে সাম্প্রতিক বছরে এই জনপদের ১ লক্ষ ছাত্র-ছাত্রীরা লেখাপড়ার পাশাপাশি মুক্তিযুদ্ধ যাদুঘর সহ বিভিন্ন ঐতিহাসিক স্থান গুলি পরিদর্শনের দ্বারা উপকৃত হবে।

About the author

SOFT PRO IT