বন্দর সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

বন্দরে ১৯৪০ পিস ইয়াবাসহ গ্রেফতার-২

বন্দরে ১৯৪০ পিস ইয়াবাসহ গ্রেফতার-২
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ : বন্দরে ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব-১১। এসময় তাদের কাছ থেকে ১৯৪০ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে। রোববার (৭ এপ্রিল) উপজেলার মদনপুর এলাকায় ঢাকা-চট্রগ্রাম মহাসড়কে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলো মো. তুহিন ইসলাম সরদার ওরফে ফকির আলী (২৩) ও মো. সবুজ মন্ডল (২০)।

র‌্যাব এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, বন্দর থানাধীন মদনপুর এলাকায় ঢাকা-চট্রগ্রাম মহাসড়কে চেক পোস্ট বসিয়ে একটি ট্রাক থামানোর সংকেত দিলে ট্রাকটি থামিয়ে চালক ও ট্রাকের হেলপার দৌড়ে পালানোর চেষ্টা করে। এসময় সময় ২ জনকে আটক করা হয়। আটককৃতদের দেহ তল্লাশী করে ১৯৪০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

র‌্যাব আরও জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদ ও অনুসন্ধানে জানা যায় আটককৃত মো. তুহিন ইসলাম সরদার ট্রাকের চালক ও মো. সবুজ মন্ডল ট্রাকের হেলপার। তারা উভয়েই বগুড়া জেলার শিবগঞ্জ উপজেলার বাসিন্দা। দীর্ঘদিন ধরে তারা পরস্পর যোগসাজশে ট্রাক চালনার পাশাপাশি ইয়াবা ব্যবসা করে আসছে। মূলত ট্রাক চালনা তাদের একটি ছদ্মবেশ মাত্র। তারা ট্রাকে বিভিন্ন পণ্য পরিবহনের আড়ালে মূলত ইয়াবা পরিবহন করে থাকে।

About the author

SOFT PRO IT