নারায়ণগঞ্জ বার্তা ২৪ : নারায়ণগঞ্জ জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) এর ইন্সপেক্টর মুহাম্মদ সরাফত উল্লাহকে প্রত্যাহার করা হয়েছে। রোববার (৭ এপ্রিল) ডিবি থেকে প্রত্যাহার করে নগরীর মাসদাইরে পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে বলে নিশ্চিত করেছেন জেলা পুলিশের একটি সূত্র। তবে তাকে কি কারনে ক্লোজ করা হয়েছে তা জানা যায়নি।
জেলা গোয়েন্দা পুলিশে (ডিবি) যোগদানের আগে তিনি জেলা পুলিশের বিশেষ শাখায় ডিআইও-১ হিসেবে কর্মরত ছিলেন। সেখান থেকে তিনি ডিবিতে যোগ দেন।
এরও আগে তিনি সিদ্ধিরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে কর্মরত ছিলেন। সিদ্ধিরগঞ্জ থানায় কর্মরত অবস্থায় ২০১৭ সালের ২৩ মে মাদকদ্রব্য দিয়ে ফাঁসানো, ঘুষ গ্রহণ ও বিধবা নারীর জমি দখলে সহায়তার অভিযোগে তিনিসহ আরো দুই কর্মকর্তাকে ক্লোজ করে মাসদাইরে পুলিশ লাইনে সংযুক্ত করা হয়।

