নারায়ণগঞ্জ বার্তা ২৪ : র্যাব-১১ কর্তৃক রুপগঞ্জ থেকে ভিকটিম মোঃ কামরুল হাসান বাবু নামের এক ব্যাক্তি কে উদ্ধার করেছে এবং অপহরনের ঘটনায় জড়িত ৩ জন আসামী কে গ্রেফতার করা হয়েছে। র্যাব-১১ সিপিএসসি, আদমজীনগর কোম্পানী অধিনায়ক লেঃ কমান্ডার (ট্যাজ) মোঃ গোলজার হোসেন স্বাক্ষরিত এক প্রেস বিঞ্জপ্তিতে জানায়,১ ফেব্রুয়ারি মঙ্গল বার বিকাল ৪টার সময় র্যাব-১১, সিপিএসসি, আদমজীনগর, নারায়ণগঞ্জ এর একটি আভিযানিক দল ডিএডি মোঃ শহিদুল ইসলাম এর নেতৃত্বে নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ থানাধীন গন্ধবপুর এতিমখানা কাঠ বাগান হতে অপহৃত ভিকটিম মোঃ কামরুল হাসান বাবু (২৪) , পিতা মোহাম্মদ আলী ভূইয়া , সাং-কর্ণগোপ , থানা-রূপগঞ্জ , জেলা-নারায়ণগঞ্জ কে উদ্ধার করে এবং অপহরকারী মোঃ আব্দুল মজিদ খান (৪৫) , পিতা-মৃত ইসমাইল খান , সাং-মাউননগর, থানা-গৌরিপুর, জেলা-ময়মনসিংহ, বর্তমানে-সাং-কর্নগোপ (মোঃ মফিজুল ইসলামের বাড়ীর ভাড়াটিয়া), থানা-রূপগঞ্জ, জেলা-নারায়ণগঞ্জ , মোঃ বিল্লাল হেসেন (৪০) , পিতা-আব্দুল সামাদ প্রধান , মোঃ ওমর আলী (৪০) , পিতা-মৃত হাজী আব্দুল মালেক , উভয় সাং-কর্নগোপ , থানা-রূপগঞ্জ , জেলা-নারায়ণগঞ্জদের গ্রেফতার করা হয়।
০১/০২/১৬ ইং তারিখ সকাল ০৯.৩০ ঘটিকায় ভিকটিম মোঃ কামরুল হাসান @ বাবুকে রূপগঞ্জ থানাধীন কর্ণগোপস্থ আল আছোয়াদ রি রোলিং মিলে গাড়ী স্কেলিং করার সময় আপহরণকারীরা কৌশলে তাকে অপহরণ করে নিয়ে যায়। এরপর অপহৃত ভিকটিমকে রূপগঞ্জ থানার কর্ণগোপস্থ এতিমখানা কাঠবাগানের পরিত্যক্ত জায়গায় আটকে রাখে এবং মারধর করে। ভিকটিমের বাবা র্যাব-১১, সিপিএসসি, আদমজীনগর নারায়ণগঞ্জ ক্যাম্পে ০১/০২/১৬ ইং তারিখ একটি লিখিতভাবে অপহরণ অভিযোগ করলে উক্ত অভিযোগের ভিত্তিতে র্যাবের একটি আভিযানিক দল অপহরণকারী ও ভিকটিমের অবস্থান নিশ্চিত হয়ে ভিকটিমকে উদ্ধার পূর্বক অপহরণকারীদের গ্রেফতার করে। এ সংক্রান্তে ভিকটিম বাদী হয়ে আসামীদের বিরূদ্ধে রূপগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেছে।

