নারায়ণগঞ্জ নারী বন্দর র্অথনীতি সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

বন্দর ইউএনওর বাস ভবনে চুরি মীর কাদির গ্রেফতার

Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ : বন্দর থানা পুলিশ গত সোমবার রাতে বন্দরের ফরাজীকান্দা এলাকা থেকে বন্দর ইউএনওর সরকারি বাস ভবনে চুরি মামলায় সন্দেহ ভাজন হিসেবে  মীর আঃ কাদের (২৬) কে গ্রেফতার করেছে। গতকাল পুলিশ তাকে ৭ দিনের রিমান্ড চেয়ে আদালতে প্রেরণ করেছে। গত ৫ জানুয়ারি বন্দরও ইউএনও মিনারা নাজমীনের সরকারি বাস ভবনে  চুরির ঘটনা ঘটে। এ সময় ইউএনও ছুটিতে খুলনা নিজ বাড়িতে ছিলেন। চোরেরা তার ভবন থেকে ডায়মন্ডের নেকলেছ, ডায়মন্ডের দুল, ডায়মন্ডের ব্রেসলেট, সরকারি আইপেডসহ ১৪ লাখ ২২ হাজার টাকার মাল চুরি করে নিয়ে যায়। এ ঘটনায় ইউএনও মিনারা নাজমীর ৯ জানুয়ারি বন্দর থানায় চুরি মামলা দায়ের করেন। মামলা নং ১০(১)১৬। গতকাল রাতে বন্দরের ফরাজীকান্দা এলাকার আলী আক্কাস মীরের ছেলে মীর আঃ কাদেরকে গ্রেফতার করে।

Share this news as a Photo Card

About the author

SOFT PRO IT

Leave a Comment

Prove your humanity: 9   +   8   =  

02 February 2016

বন্দর ইউএনওর বাস ভবনে চুরি মীর কাদির গ্রেফতার

www.narayanganjbarta24.com