নারায়ণগঞ্জ সদর সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

র‌্যাব-১১ এর অভিযানে মাদকসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার

র‌্যাব-১১ এর অভিযানে মাদকসহ দুই মাদক ব্যাবসায়ী গ্রেফতার
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ : নারায়ণগঞ্জে মাদকসহ মো. মামুন (২৭) ও গোপাল দাস নামে দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব-১১। বৃহষ্পতিবার (২০ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১১ টায় সদর মডেল থানাধীন বঙ্গবন্ধু সড়ক, ডিআইটি মার্কেট  এলাকায় তাদের গ্রেফতার করে। এসময় তাদের কাছ থেকে ১৫ বোতল দেশীয় তৈরি এ্যালকোহল (যার মূল্য আনুমানিক চার হাজার টাকা), মাদক বিক্রির ১৪৭০টাকা ও ২টি মোবাইল সেট উদ্ধার করা হয়।

র‌্যাব-১১ প্রেস বিজ্ঞপ্তিতে জানায়, নারায়ণগঞ্জ ক্যাম্পের একটি আভিযানিক দল গোপন সূত্রের মাধ্যমে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালনা করে মো. মামুন (২৭) ও গোপাল দাসকে মাদকসহ গ্রেফতার করেন। উল্লেখিত আসামীরা দীর্ঘদিন যাবৎ মাদকদ্রব্য বিক্রি করে আসছিলো বলে জানা যায়। তাদের বিরুদ্ধে নারায়ণগঞ্জ সদর মডেল থানায় ১৯৯০ সনের মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে নিয়মিত মামলা দায়ের করা হইতেছে।

Share this news as a Photo Card

About the author

SOFT PRO IT

20 September 2018

র‌্যাব-১১ এর অভিযানে মাদকসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার

www.narayanganjbarta24.com