নারায়ণগঞ্জ সদর সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

নগরীতে ভয়াবহ অগ্নিকান্ড

নগরীতে ভয়াবহ অগ্নিকান্ড
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ : নগরীতে গভীর রাতে ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে।  বৃহস্পতিবার (২০ সেপ্টেম্বর) রাত ২ টার দিকে নারায়ণগঞ্জ বাস স্ট্যান্ড সংলগ্ন ফলপট্টি এলাকায় এ অগ্নিকান্ডের ঘটনাটি ঘটে। এ অগ্নিকান্ডে ১০ টি দোকান পুড়ে গেছে। খবর পেয়ে মন্ডল পাড়া ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় এক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি ও তাৎক্ষনিক ক্ষয়ক্ষতির পরিমান জানা যায়নি।

মণ্ডলপাড়া ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের সিনিয়র স্টেশন অফিসার মোস্তফা কামাল জানান, ধারণা করা হচ্ছে বিদ্যুতের শর্টসার্কিট থেকে এই অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়েছ।

Share this news as a Photo Card

About the author

SOFT PRO IT

20 September 2018

নগরীতে ভয়াবহ অগ্নিকান্ড

www.narayanganjbarta24.com