রূপগঞ্জ সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

মাসুদ রানা হত্যা মামলার আসামীকে রিমান্ড শেষে না.গঞ্জ আদালতে প্রেরন

narayanganjbarta24.com
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( রূপগঞ্জ  প্রতিনিধি ) : রূপগঞ্জের চাঞ্চল্যকর মাসুদ রানা হত্যা মামলার আসামী ওয়াশ কুরনিকে (৪২) তিন দিনের রিমান্ড শেষে বুধবার সকালে নারায়ণগঞ্জ আদালতে প্রেরন করেছে জেলা গোয়েন্দা পুলিশ। গত ১৫ সেপ্টেম্বর রাতে কায়েতপাড়া বাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

জেলা গোয়েন্দা পুলিশের উপপরিদর্শক এসআই আবুল কালাম আজাদ বলেন, গত বছরের ২২ নভেম্বর মাঝিনা এলাকার চাউল ব্যবসায়ী মাসুদ রানা নিখোঁজ হয়। নিখোঁজের চার দিন পর ২৬ নভেম্বর বালু নদীর দক্ষিনপাড় এলাকা থেকে তার লাশ উদ্ধার করে রূপগঞ্জ থানা পুলিশ। ঘটনার পর থেকেই ওয়াশ কুরনি পলাতক ছিলো।

গত ১৫ সেপ্টেম্বর কায়েতপাড়া বাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। তিন দিনের রিমান্ড শেষে ১৯ সেপ্টেম্বর বুধবার সকালে আদালতে প্রেরন করা হয়। তদন্তের স্বার্থে পুরো তধ্য দিতে অনীহা প্রকাশ করেন তদন্তকারী কর্মকর্তা।

Share this news as a Photo Card

About the author

SOFT PRO IT

19 September 2018

মাসুদ রানা হত্যা মামলার আসামীকে রিমান্ড শেষে না.গঞ্জ আদালতে প্রেরন

www.narayanganjbarta24.com