রূপগঞ্জ সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

অপহরণের ৯ দিনেও উদ্ধার হয়নি মাদ্রাসা শিক্ষার্থী

Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( রূপগঞ্জ প্রতিনিধি ) : অপহরণের ৯ দিন পার হয়ে গেলেও উদ্ধার হয়নি মাদ্রাসার শিক্ষার্থী জান্নাতুল আক্তার পিংকী (১৫) । গত ১১ সেপ্টেম্বর রানীপুরা এলাকা থেকে ওই শিক্ষার্থীকে অপহরণ করা হয়। জান্নাতুল আক্তার পিংকী উপজেলার করাটিয়া এলাকার হুমায়ুন কবিরের মেয়ে।

অপহৃতার পিতা হুমায়ুন কবিরের মামলার এজাহার থেকে জানা যায়, পাশ্ববর্তী রানিপুরা এলাকার রহমত উল্লাহ এর ছেলে বখাটে কাউসার প্রায় সময়ই তার মেয়েকে মাদ্রাসায় আসা-যাওয়ার পথে উত্যক্ত করতো। গত ১১ সেপ্টেম্বর মাদ্রাসা থেকে বাড়ি ফেরার পথে বখাটে কাউসারসহ তার সহযোগীরা জান্নাতুল আক্তার পিংকীকে জোরপুর্বক মাইক্রোবাসযোগে অপহরণ করে নিয়ে যায়।

এ বিষয়ে রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান মনির বলেন, এ ঘটনায় মামলা হয়েছে। অপহৃতা মাদ্রাসা শিক্ষার্থীকে উদ্ধার ও অপহরণকারীদের গ্রেফতারে কাজ করছে পুলিশ।

Share this news as a Photo Card

About the author

SOFT PRO IT

20 September 2018

অপহরণের ৯ দিনেও উদ্ধার হয়নি মাদ্রাসা শিক্ষার্থী

www.narayanganjbarta24.com