রূপগঞ্জ সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

রূপগঞ্জে স্পিনিং মিলে অগ্নিকাণ্ড

ফতুল্লায় পলিথিন ফ্যাক্টরিতে আগুন, জানমালের নিরাপত্তা নিয়ে শংকিত মানুষ
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( রূপগঞ্জ  প্রতিনিধি ) : নারায়ণগঞ্জের রূপগঞ্জে মিতা গামের্ন্টস নামে একটি স্পিনিং মিলে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ২রা এপ্রিল সোমবার সকাল সাড়ে ৮টায় এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। তবে আগুনে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। ফায়ার সার্ভিসের ইউনিট চেষ্টা চালিয়ে সকাল সাড়ে ১০টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক আব্দুল্লাহ আল আরেফীন বলেন, সকালে আগুনের খবর পেয়ে আমাদের ৬টি ইউনিট চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

তিনি আরো বলেন, ঈদ উপলক্ষে কারখানা ছুটি থাকায় ভেতরে কোনো শ্রমিক ছিল না। ফলে কোনো হতাহতের ঘটনা নেই। ক্ষয়ক্ষতির পরিমাণ এখনই নিশ্চিত করে বলা যাচ্ছে না। তদন্ত করে বিস্তারিত পরে জানা যাবে।

About the author

SOFT PRO IT