বন্দর সংগঠন সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

নাসিম ওসমানের রুহের মাগফেরাতে খান মাসুদের দোয়া

নাসিম ওসমানের রুহের মাগফেরাতে খান মাসুদের দোয়া
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ : নারায়ণগঞ্জ ৫ আসনের চারবারের সাবেক সংসদ সদস্য ও প্রয়াত জননেতা বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব নাসিম ওসমান এর ৮ম মৃত্যু বার্ষিকী উপলক্ষে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মরহুমের রূহের মাগফিরাত কামনায় যুবলীগ নেতা খান মাসুদের উদ্যোগে ১লা মে রবিবার বন্দর বেবীস্ট্যান্ড গাউসুল আজম জামে মসজিদে দিনব্যাপী কুরআন খতম, দোয়ার আয়োজন করা হয়। এসময় প্রয়াত সাংসদ নাসিম ওসমানের রুহের মাগফেরাত কামনায় দোয়া করা হয়। দোয়া পরিচালনা করেন মাওলানা গাজী তামিম বিল্লাহ আল কাদেরি ও মাওলানা আবু সুফিয়ান আল কাদেরি।

এসময় দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠানে অংশগ্রহণ করেন, বন্দর আমিন আবাসিক এলাকা পঞ্চায়েত কমিটির সভাপতি মো. মোজাম্মেল হক, সাধারণ সম্পাদক মো.লুৎফর রহমান, যুবলীগ নেতা মো. মাসুম আহমেদ, ডালিম হাসান, শেখ মমিন, আরিফুল ইসলাম হিরা, বাপ্পি পাঠান, সানি খান, রতন সরকার নিলয়, মো. সুজন, বাবু মোল্লা, উজ্জ্বল আলী, লাভলু প্রধান, জুয়েল ঘোষ, নুরুজ্জামান, মোখলেস, নান্টু, সুপান্ত, আরিফুল ইসলাম অপু, সায়মন খান ও চালক শ্রমিকসহ সাধারণ মুসল্লিগণ।

About the author

SOFT PRO IT