জাতীয় নারী সংগঠন সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

দেশবাসীকে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী’র ঈদের শুভেচ্ছা

দেশবাসীকে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী’র ঈদের শুভেচ্ছা
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( ডেস্ক রিপোর্টার ) : ঈদ উপলক্ষে তারা পৃথক দুই বাণীতে বাংলাদেশ, মুসলিম উম্মাহ, সাম্প্রদায়িক সম্প্রীতি ও বিশ্বশান্তির জন্য প্রার্থনা করেছেন। মুসলিম জাহানের প্রধান ধর্মীয় উৎসব ঈদ উল ফিতর উপলক্ষে দেশবাসী ও বিশ্বের সকল মুসলমানকে আন্তরিক শুভেচ্ছা ও ঈদ মোবারক জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ।

ঈদ উপলক্ষে তারা পৃথক দুই বাণীতে বাংলাদেশ, মুসলিম উম্মাহ, সাম্প্রদায়িক সম্প্রীতি ও বিশ্বশান্তির জন্য প্রার্থনা করেছেন।

ঈদকে মুসলিম উম্মাহর সর্বোচ্চ ধর্মীয় উৎসব হিসেবে উল্লেখ করে দেশবাসীর উদ্দেশ্যে দেওয়া তার বাণীতে রাষ্ট্রপতি সকলের প্রতি যথাযথ স্বাস্থ্যবিধি মেনে ঈদ উৎসব উদযাপনের আহ্বান জানিয়েছেন।

ধনী-দরিদ্র নির্বিশেষে সবাই যাতে ঈদের আনন্দ সমানভাবে উপভোগ করতে পারে, সেজন্য মানবতার মুক্তির দিশারি হিসেবে ইসলামের মর্মার্থ ও অন্তর্নিহিত তাৎপর্য দিকে দিকে ছড়িয়ে পড়ুক, বিশ্ব ভরে উঠুক শান্তি আর সৌহার্দ্যে- পবিত্র ঈদ উল ফিতরে এ আমার প্রত্যাশা।

বাণীতে তিনি আরো বলেন, ঈদ উল ফিতর মুসলমানদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব। মাস ব্যাপী সিয়াম সাধনা ও সংযম পালনের পর অপার খুশি আর আনন্দের বারতা নিয়ে আমাদের মাঝে আসে পবিত্র ঈদ উল ফিতর। এ আনন্দ ছড়িয়ে পড়ে সবার মাঝে, গ্রামগঞ্জে, সারাবাংলায়, সারাবিশ্বে। এ দিন সকল শ্রেণি-পেশার মানুষ এক কাতারে শামিল হন এবং ঈদের আনন্দকে ভাগাভাগি করে নেন। ঈদ সবার মধ্যে গড়ে তোলে সৌহার্দ্য, সম্প্রীতি আর ঐক্যের বন্ধন। ঈদুল ফিতরের শিক্ষা সকলের মাঝে ছড়িয়ে পড়ুক, গড়ে উঠুক সমৃদ্ধ বাংলাদেশ-  এ প্রত্যাশা করি। ইসলাম শান্তি ও কল্যাণের ধর্ম। এখানে হিংসা-বিদ্বেষ, হানাহানি, কূপমন্ডুকতার কোনো স্থান নেই। মানবিক মূল্যবোধ, পারস্পরিক সহাবস্থান, পরমতসহিষ্ণুতা ও সাম্যসহ বিশ্বজনীন কল্যাণকে ইসলাম ধারণ করে।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার বাণীতে দেশবাসী ও মুসলিম উম্মাহর শান্তি ও সমৃদ্ধির কামনা করেন। ঈদ শান্তি, সহমর্মিতা ও ভ্রাতৃত্ববোধের অনুপম শিক্ষা দেয়। হিংসা-বিদ্বেষ ও হানাহানি ভুলে মানুষ সাম্য, মৈত্রী ও সম্প্রীতির বন্ধনে আবদ্ধ হয়। ঈদ ধনী-গরিব নির্বিশেষে সকলের জীবনে আনন্দের বার্তা বয়ে নিয়ে আসে। ঈদের আনন্দ আমাদের সবার।

ব্যক্তি, পরিবার, সমাজ ও রাষ্ট্রীয় জীবনে মুসলমানদের আত্মশুদ্ধি, সংযম, সৌহার্দ্য ও সম্প্রীতির মেলবন্ধন পরিব্যাপ্তি লাভ করুক- এটাই হোক ঈদ উৎসবের ঐকান্তিক কামনা। হাসি-খুশি ও ঈদের অনাবিল আনন্দে প্রতিটি মানুষের জীবন পূর্ণতায় ভরে উঠুক। বিশ্বের সকল মানুষের সুখ-শান্তি, কল্যাণ ও উত্তরোত্তর সমৃদ্ধি হোক- আজকের দিনে আমি মহান আল্লাহর কাছে এই প্রার্থনা করি। দেশে কোভিড ১৯ সংক্রমণ পরিস্থিতির অনেকটাই উন্নতি হলেও প্রধানমন্ত্রী শেখ হাসিনা সকলকে গণ-জমায়েত এড়িয়ে চলার অনুরোধ করেছেন।

About the author

SOFT PRO IT