জাতীয় নারায়ণগঞ্জ বিশেষ সংবাদ রূপগঞ্জ সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

রূপগঞ্জে শহীদ মিনার ভেঙ্গে ফেলা নিয়ে তোলপাড়

Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ : নারায়ণগঞ্জের রূপগঞ্জে একটি শহীদ মিনার ভেঙ্গে ফেলা নিয়ে এলাকায় ব্যাপক তোলপাড় সৃষ্টি হয়েছে। গত ১৩ মার্চ রবিবার রাতে উপজেলার দাউদপুর ইউনিয়নের দেবই এলাকার কাজিরবাগ আলীম ও হিফজুল কুরআন মাদ্রাসায় ঘটে এ ঘটনা। শহীদ মিনারে হামলার ঘটনায় ১৪ মার্চ সোমবার রাতে মাদ্রাসার সভাপতি আব্দুল কাইয়ুম ভঙ্গবাসী বাদী হয়ে রূপগঞ্জ থানায় একটি অভিযোগ দায়ের করেছেন।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, জেলা প্রশাসনের উদ্যোগে দেবই এলাকার কাজিরবাগ আলীম ও হিফজুল কুরআন মাদ্রাসায় একটি শহীদ মিনার স্থাপন করা হয়। রবিবার রাতে ঐ মাদ্রাসার শিক্ষার্থী মেহেদী, নুরে এলাহী, রাকিব, ইউনুছসহ বেশ কয়েক জন মাদ্রাসায় স্থাপিত শহীদ মিনারে হামলা করে। এক পর্যায়ে শহীদ মিনারের টাইলস ভেঙ্গে উপড়ে ফেলে। পরে স্থানীয় লোকজন এগিয়ে এলে হামলাকারীরা পালিয়ে যায়।
এ ঘটনায় মাদ্রাসার সভাপতি আব্দুল কাইয়ুম ভঙ্গবাসী বলেন, কে বা কারা শহীদ মিনার ভেঙ্গেছে তা আমার জানা নেই। তবে দুর্বৃত্তদের বিরুদ্ধে রূপগঞ্জ থানায় একটি অভিযোগ দায়ের করেছি।

About the author

SOFT PRO IT

Leave a Comment

Prove your humanity: 10   +   4   =