নারায়ণগঞ্জ নারী বিনোদন রূপগঞ্জ শিক্ষা সংগঠন সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

রূপগঞ্জে মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা

Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ : নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার ভুলতা এলাকার ইক্বরা কিন্ডার গার্টেন স্কুলের প্রায় ৫ শতাধীক মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা দেয়া হয়েছে। ১৫ মার্চ মঙ্গলবার দুপুরে ভুলতা আমবাগানে আনুষ্ঠানিক ভাবে এ সংবর্ধনা দেয়া হয়। সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, উপজেলা নির্বাহী অফিসার লোকমান হোসেন। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, তারাব পৌরসভার মেয়র মিসেস হাসিনা গাজী । বিশেষ অতিথি ছিলেন, সমাজ সেবক আলহাজ্ব লায়ন মোজাম্মেল হক ভূইঁয়া, উপজেলা শিক্ষা অফিসার শফিকুল ইসলাম সরকার। অনুষ্ঠান উদ্বোধন করেন, মুক্তিযোদ্ধা আমির হোসেন।

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, ইউপি চেয়ারম্যান ব্যারিষ্টার আরিফুল হক ভূইঁয়া, আলহাজ্ব আব্দুল মতিন, ডাঃ বশির উদ্দিন বাচ্চু, আলী ওসমান মাষ্টার, আব্দুল কাইয়ুম, শরীফ মোল্লা জসিম মাষ্টার ও প্রমুখ। অনুষ্ঠান পরিচালনা করেন, ইক্বরা কিন্ডার গার্টেন স্কুলের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান শিক্ষক সফিকুল ইসলাম। সংবর্ধনা শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান ও বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতায় অংশ গ্রহনকারী বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

About the author

SOFT PRO IT

Leave a Comment

Prove your humanity: 3   +   8   =