রূপগঞ্জ সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

রূপগঞ্জে ভীমরুলের কামড়ে শতবর্ষী নারীর মৃত্যু

রূপগঞ্জ
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( রূপগঞ্জ প্রতিনিধি ) : ভীমরুলের কামড়ে লতিফা নামে শতবর্ষী নারীর মৃত্যুর খবর পাওয়া গেছে। বৃহস্পতিবার সকালে উপজেলার বরালু এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয় এলাকাবাসী সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার সকালে লতিফা বেগম প্রকৃতির ডাকে সাড়া দিতে গেলে হঠাৎ শত শত ভীমরুম তাকে আক্রমণ করে। ভীমরুলের কামড়ে লতিফা অজ্ঞান হয়ে পড়ে। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে পাশ্ববর্তী হাসপাতালে ভর্তি করা হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

About the author

SOFT PRO IT