রূপগঞ্জ সদ্যপ্রাপ্ত

রূপগঞ্জে ইয়াবার বড় চালানসহ ৪ মাদক সম্রাট গ্রেফতার

গ্রেফতার
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( রূপগঞ্জ প্রতিনিধি ) : দুই লাখ ৬ হাজার পিস ইয়াবাসহ ৪ মাদকসম্রাটকে র‌্যাব-১ গ্রেফতার করেছে। বুধবার রাত পৌনে ১১ টার দিকে ৩শত ফুট সড়কের পাশ্ববর্তী রূপগঞ্জের পর্শী এলাকার লেংটার মাজার থেকে তাদের গ্রেফতার করা হয়।

র‌্যাব-১ এর সিনিয়র ওয়ারেন্ট অফিসার রেজাউল করিম জানান, বুধবার রাতে পর্শী লেংটার মাজার এলাকায় ইয়াবা আদান-প্রদানের খবর পেয়ে অভিযান পরিচালনা করা হয়। এসময় মাদক সম্রাট রাজেসপুরের নুর ইসলামের ছেলে মনির মিয়া, দক্ষিণ কুমিল্লার ধর্মপুর এলাকার শরাফত আলীর ছেলে মাসুম মিয়া, কুমিল্লার বসন্তপুর এলাকার জাহাঙ্গীর মিয়ার ছেলে আরিফ হোসেন ও কক্সবাজারের রামু থানার নন্দখালী এলাকার আব্দুল মতলব মিয়ার ছেলে আব্দুল খালেককে গ্রেফতার করা হয়।

একপর্যায়ে তাদের তল্লাশী চালিয়ে ২ লাখ ৬ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। এ ঘটনায় রূপগঞ্জ থানায় মামলা দায়ের করা হয়েছে।

About the author

SOFT PRO IT