নারায়ণগঞ্জ সদর সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

৫নং খেয়া ঘাটে চালু হচ্ছে ফেরী সার্ভিস

৫নং খেয়া ঘাটে চালু হচ্ছে ফেরী সার্ভিস
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ : এবার ফেরী সার্ভিস চালু হচ্ছে শীতলক্ষ্যা নদীর ৫ নং খেয়া ঘাটে। এরই মধ্যে একটি ফেরী আনা হয়েছে। চলছে সংস্কার কাজ। খুব শীঘ্রই আরো একটি ফেরী আসবে বলেও জানা গেছে।

সরেজমিনে দেখা যায়, হাজীগঞ্জ নবীগঞ্জ ফেরী ঘাটে আরো একটি ফেরী যুক্ত হয়েছে। চলছিল রক্ষনাবেক্ষন ও মেরামত কাজ।

এবিষয়ে নবীগঞ্জ ফেরী ঘাটের কার্যসহকারি হিসেবে দায়িত্বরত মো. হাবিবুর রহমান বলেন, ফেরীটি এসেছে ৫ নং ঘাটে চলাচলরত মানুষের জন্য। আরো একটি ফেরী আনা হবে পাঁচ নাম্বার ঘাটের জন্য। মোট দুইটি ফেরী দেওয়া হবে ওই স্থানে।

উল্লেখ্য, চলতি বছরের ১৪ জুন হাজিগঞ্জ থেকে নবীগঞ্জ ঘাটে চলাচলের জন্য কদম রসূল নামে ফেরী সার্ভিসের আনুষ্ঠানিক উদ্বোধন স্থানিয় সংসদ সেলিম ওসমান। ঘাটটিতে দুইটি ফেরী দেওয়া হলেও বর্তমানে যাত্রীর চাপ কম থাকায় একটি ফেরী চলছে।

About the author

SOFT PRO IT