রূপগঞ্জ সংগঠন সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

রূপগঞ্জে ছাত্রলীগের নতুন কমিটিকে সংবর্ধনা

রূপগঞ্জে ছাত্রলীগের নতুন কমিটিকে সংবর্ধনা
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( রূপগঞ্জ প্রতিনিধি ) : রূপগঞ্জ সদর ইউনিয়ন ছাত্রলীগের নব-গঠিত কমিটিকে সংবর্ধনা দেওয়া হয়েছে। মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) সকালে আগারপাড়া সরকারি প্রা. বিদ্যালয়ের মাঠে (আলোয় ভরা আগারপাড়া) সামাজিক সংগঠনের উদ্যোগে এ সংবর্ধনা দেয়া হয়।

(আলোয় ভরা আগারপাড়া) সামাজিক সংগঠনের সভাপতি মো. রাসেল মাহমুদের সভাপতিত্বে উপস্থিত ছিলেন সাবেক উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক ইমন হাছান খোকন, মোরশেদ মেম্বার আমিরূল ইসলাম ,জজ মিয়া, রনি মিয়া,আরব আলী, জিতুু মিয়া, রাশেদ, আব্দুল মজিদ।

এ সময় নব-গঠিত কমিটির সভাপতি এম এ আজিজ ও সাধারন সম্পাদক আরিফ খান জয়কে ক্রেস্ট ও সকল সদস্যকে ফুল দিয়ে বরন করে রূপগঞ্জ ইউনিয়ন ছাত্রলীগের নেতৃবৃন্দদেরকে শুভেচ্ছা জানান।

Share this news as a Photo Card

About the author

SOFT PRO IT

24 September 2019

রূপগঞ্জে ছাত্রলীগের নতুন কমিটিকে সংবর্ধনা

www.narayanganjbarta24.com