বন্দর সংগঠন সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

বাংলাশে মফস্বল সাংবাদিক ফোরাম বন্দর শাখার উদ্যোগে সাংগঠনিক সভা

বাংলাশে মফস্বল সাংবাদিক ফোরাম বন্দর শাখার উদ্যোগে সাংগঠনিক সভা
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( বন্দর প্রতিনিধি ) : বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম নারায়নগঞ্জ বন্দর থানা শাখার উদ্যোগে সাংগঠনিক সভা অনুষ্ঠিত হয়েছে। ২৩ সেপ্টেম্বর সোমবার বিকালে বন্দরস্থ রোজা রেস্তোরায় এ সভা অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম বন্দর থানা শাখার সভাপতি এম এম শাহীনের সভাপতিত্বে সাংগঠনিক সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কমিটির সাধারন সম্পাদক আহমেদ আবু জাফর।
বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় আইন উপদেষ্টা এ্যাড. কাওসার হোসাইন। এছাড়াও অতিথি ছিলেন কেন্দ্রীয় সদস্য মাসুম তালুকদার, ঢাকা জেলার সদস্য হাজী আব্দুল মান্নান খান।

বন্দর কমিটির সাধারন সম্পাদক সহিদুল ইসলাম শিপুর সঞ্চালনায় সাংগঠনিক সভায় উপস্থিত ছিলেন বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের আরিফুল ইসলাম, আব্দুল মান্নান খান বাদল, ডালিম হায়দার, জিয়াবুর রহমান জিয়া, জিকে রাসেল, শরিফুল ইসলাম, নজরুল ইসলাম, রবি, শ্যামল দাস, ইমন ও আলমগীর ভূইয়া প্রমুখ।

সাংগঠনিক সভায় বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের কেন্দ্রীয় কমিটির সাধারন সম্পাদক আহমেদ আবু জাফর সারাদেশের সাংবাদিকদের অধিকার, মর্যাদা রক্ষা, কল্যানের জন্য ১৪ দফা দাবিতে সকলকে ঐক্যবদ্ধ হওয়ার আহবান জানান। এ সময় তিনি নবম ওয়েজবোর্ড সংশোধন করে সাংবাদিকদের স্বার্থ রক্ষার জন্য সরকারের প্রতি আহবান জানান।

About the author

SOFT PRO IT