অন্যান্য র্অথনীতি সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

বগুড়ায় রাস্তার পাশ থেকে কয়েক বস্তা ছেঁড়া টাকা উদ্ধার

বগুড়ায় রাস্তার পাশ থেকে কয়েক বস্তা ছেঁড়া টাকা উদ্ধার
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( ডেস্ক রিপোর্ট ) : বগুড়ার শাজাহানপুরে রাস্তার পাশ থেকে কয়েক বস্তা ছেঁড়া টাকা উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) সকাল ১০টার দিকে উপজেলার জালশুকা গ্রামের রাস্তার পাশ থেকে পরিত্যক্ত অবস্থায় বস্তাগুলো উদ্ধার করে পুলিশ।

স্থানীয়রা জানায়, উপজেলার জালশুকা গ্রামের রাস্তার পাশে সোমবার রাত ৮টার দিকে একটি পিকআপ ভ্যান থেকে কয়েকটি বস্তা ফেলে যাওয়া হয়। পরে মঙ্গলবার সকালে স্থানীয়রা বস্তা খুলে বিপুল পরিমাণ ছেঁড়া টাকার নোট দেখতে পেয়ে পুলিশে খবর দেন।

এ ব্যপারে শাহজাহানপুর থানার ওসি আজিম উদ্দিন বলেন, টাকাগুলো কোনো ব্যক্তির ফেলে যাওয়া টাকা নয়। ছেঁড়া টাকাগুলো ব্যাংকের পরিত্যক্ত টাকা বলে নিশ্চিত করেছেন তিনি।

About the author

SOFT PRO IT