রূপগঞ্জ সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

রূপগঞ্জে গাড়ির ধাক্কায় পথচারী নিহত

লাশ উদ্ধার
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( রূপগঞ্জ প্রতিনিধি ) : নারায়ণগঞ্জের রূপগঞ্জে অজ্ঞাত এক গাড়ির ধাক্কায় আবু সাঈদ (৭৫) নামের এক পথচারী নিহত হয়েছেন। ১১ জুলাই সোমবার সকালে ঢাকা-সিলেট মহাসড়কের যাত্রামুড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত সাঈদ যাত্রামুড়া এলাকার মৃত তৈয়ব আলীর ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, ঢাকা-সিলেট মহাসড়কের যাত্রামুড়া এলাকায় রাস্তা পার হওয়ার সময় অজ্ঞাত একটি গাড়ি বৃদ্ধ পথচারীকে ধাক্কা দেয়। ঘটনাস্থলেই তিনি প্রাণ হারান। খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়।

এ বিয়য়ে কাঁচপুর হাইওয়ে থানার উপ পরিদর্শক (এসআই) বেনু ঘোষণ দাস বলেন, খবর পেয়ে নিহত পথচারী বৃদ্ধের মরদেহ উদ্ধার থানায় নিয়ে আসি। পরে জেলা ম্যাজিস্ট্রেট বরাবর আবেদনের পরিপ্রেক্ষিতে নিহত ব্যক্তির মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

About the author

SOFT PRO IT