নারী ফতুল্লা সংগঠন সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

নারায়ণগঞ্জে অজ্ঞাত নারীর মৃতদেহ উদ্ধার

নারায়ণগঞ্জে অজ্ঞাত নারীর মৃতদেহ উদ্ধার
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( নিজস্ব সংবাদদাতা ) : নারায়ণগঞ্জের ফতুল্লার পাগলা থেকে ৮০ বছর বয়সী এক অজ্ঞাত নারীর মৃতদেহ উদ্ধার করেছে ফতুল্লা মডেল থানা পুলিশ। ১১ জুলাই সোমবার সকালে ফতুল্লা পাগলা পাওয়ার হাউজের গেইটের সামনে থেকে অজ্ঞাত নারীর লাশটি উদ্ধার করা হয়।

ঘটনাস্থলে যাওয়া ফতুল্লা মডেল থানার উপ পরিদর্শক মফিজুল জানায়, পাওয়ার হাউজের গেইটের সামনে বৃদ্ধার মৃতদেহ স্থানীয়রা দেখতে পেয়ে পুলিশে সংবাদ দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে স্থানীয়দের সাথে আলাপ করলে তারা জানায় ঈদের দিন বিকালে বৃদ্ধা নারীকে ঘটনাস্থলের আশপাশে ঘুরতে দেখেছে।

তিনি আরও জানান, সন্ধ্যার দিকে সে নিজেই বিছানা করে সেখানে শুয়ে থাকে এরপর মধ্যরাতের একটি ছেলে দেখতে পেয়ে মোমবাতি এবং আগর বাতি জ্বালিয়ে দেয়। স্থানীয়দের ধারনা সে হয়তো ভিক্ষুক ছিলো। পুলিশ গিয়ে তার পরিচয় জানার চেস্টা করছে। স্থানীয় ইউপি সদস্যরা এসেছিলো কিন্ত তারা লাশের পরিচ সনাক্ত করতে পারেনি। নয়ামাটিস্থ সামাজিক সংগঠন সংঘবদ্ধ রক্তদান ফাউন্ডেশন নামক একটি সংগঠন লাশ দাফনের দায়িত্ব নিলে লাশ তাদেরকে হস্তান্তর করা হয়েছে।

About the author

SOFT PRO IT