জাতীয় সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

ঈদের ছুটি শেষে অফিস খুলছে মঙ্গলবার

ঈদের ছুটি শেষ, ঈদের ছুটি শেষ : আজ খুলছে অফিস, আদালতসহ বিভিন্ন প্রতিষ্ঠানআজ খুলছে অফিস, আদালতসহ বিভিন্ন প্রতিষ্ঠান
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( ডেস্ক রিপোর্টার ) : সারাদেশে দ্বিতীয় দিনের মতো উদযাপিত হচ্ছে মুসলমানদের অন্যতম ধর্মীয় উৎসব পবিত্র ঈদ উল আজহা। আল্লাহর অনুগ্রহ লাভের আশায় দ্বিতীয় দিনের মতো ধর্মপ্রাণ মুসলমানরা সামর্থ অনুযায়ী পশু কুরবানি করছেন। এদিকে ঈদ উপলক্ষ্যে আজ ১১ জুলাই সোমবার সরকারি ছুটি শেষ হচ্ছে। আগামীকাল ১২ জুলাই মঙ্গলবার থেকে খুলবে অফিস।

ঈদ উল আজহা উপলক্ষ্যে ৯, ১০ ও ১১ জুলাই (শনি, রবিবার ও সোমবার) ঈদের ছুটি ছিল। এর আগে ৮ জুলাই শুক্রবার সাপ্তাহিক ছুটি থাকায় এবার ঈদে সরকারি কর্মকর্তা-কর্মচারীরা টানা ৪দিন ছুটি পেয়েছেন। তবে ঈদের ছুটির ১দিন (৯ জুলাই) পড়ে সাপ্তাহিক ছুটির দিন শনিবারে।

এদিকে শুক্রবার থেকে শুরু হওয়া ছুটি আজ সোমবার শেষ হচ্ছে । ১০ জুলাই রবিবার সারাদেশে মুসলমানদের ধর্মীয় উৎসব পবিত্র ঈদ উল আজহা উদযাপিত হয়। আজ ঈদের দ্বিতীয় দিনও সরকারি ছুটি রয়েছে। ১২ জুলাই মঙ্গলবার থেকে খুলবে সব সরকারি অফিস।

জানা গেছে, আগামীকাল মঙ্গলবার অফিস খুললেও অনেক সরকারি কর্মকর্তা মঙ্গলবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত ছুটি নিয়েছেন। এরপর শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটি থাকায় আগামী রোববার (১৭ জুলাই) অফিস জমজমাট হতে পারে।

জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক কর্মকর্তা জানান, মঙ্গলবার সরকারি অফিস খুললেও অনেকে বৃহস্পতিবার পর্যন্ত ছুটি নেওয়ায় আগামী রবিবার (১৭ জুলাই) মূলত অফিসে কর্মচাঞ্চল্য ফিরবে। যারা গ্রামে যাননি তারা আগামীকাল থেকেই অফিস করবেন, তবে সেই সংখ্যা কিছুটা কম।

About the author

SOFT PRO IT