নারায়ণগঞ্জ নারী রূপগঞ্জ সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

রূপগঞ্জে কু-প্রস্তাবে রাজি না হওয়ায় বিধবাকে নির্যাতন

ধর্ষণ
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ : নারায়ণগঞ্জের রূপগঞ্জে ইদ্রিস আলী নামে এক লম্পটের কু-প্রস্তাবে রাজি না হওয়ায় রিনা বেগম নামে এক বিধবাকে শারিরীক নির্যাতন চালিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। ৫ এপ্রিল মঙ্গলবার রাতে উপজেলার তারাব পৌরসভার পবনকুল এলাকায় ঘটে এ ঘটনা। নির্যাতনের শিকার রিনা বেগম ঐ এলাকার মৃত সাহাবুদ্দিনের স্ত্রী।

রিনা বেগম জানান, গত ১৮ বছর আগে শারিরীক অসুস্থ্য হয়ে তার স্বামী সাহাবুদ্দিন মারা যান। একই এলাকার ইদ্রিস আলী নামে এক লম্পট বিধবা রিনা বেগমকে বিভিন্ন সময় কু-প্রস্তাব দিয়ে আসছে। কু-প্রস্তাবে রাজি না হওয়ায় তাকে প্রায় সময়ই হুমকি-ধামকি দেয়া হতো।

মঙ্গলবার রাত ৯ টার দিকে এ বিষয়টি ইদ্রিস আলীর স্ত্রী হোসনা বেগমকে খুলে বলা হয়। এতে ক্ষিপ্ত হয়ে ইদ্রিস আলী সহ তার ছেলে সুজন, কাজল, রিনা আক্তার লাঠিসোটা নিয়ে বিধবা রিনা বেগমকে পিটিয়ে শারিরীক নির্যাতন করা হয়। এছাড়া নির্যাতনের ঘটনার ব্যাপারে কোন প্রকার থানা পুলিশ করলে ঐ বিধবাকে হত্যা করা হবে বলেও হুমকি দেয়া হয়।

এ বিষয়ে রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মাহমুদুল ইসলাম বলেন, এ ধরনের ঘটনার একটি লিখিত অভিযোগ দেয়া হয়েছে। ঘটনাস্থল পুলিশ পাঠিয়ে তদন্ত মোতাবেক ব্যবস্থা গ্রহন করা হবে।

About the author

SOFT PRO IT

Leave a Comment

Prove your humanity: 4   +   2   =