নারায়ণগঞ্জ বার্তা ২৪ : নারায়ণগঞ্জের রাজনীতির আকাশে উজ্জল নক্ষত্র , প্রতিষ্ঠিত একজন ব্যাবসায়ী ও প্রিয় ব্যক্তিত্ব নাজমূল আলম সজলের একমাত্র আদরের কন্যা নুসাইবা ইয়াসিবা আলম ইরা এবার ৫ম বৎসর পেরিয়ে ৬ষ্ঠ বৎসরে পর্দাপন করেছে ২২ জুলাই শুক্রবার । শিশু কিশোরী ছোট্ট ইরা মণি কে নিয়ে আজ সবাই আনন্দ ঘন পরিবেশের মধ্য দিয়ে দিনটি কাটিয়েছে এবং যথাযথ নিয়মে জন্মদিন পালন করা হয়েছে । মেয়ের শুভ জন্মদিনে একটি রেস্তোরায় স্বপরিবারে রাতের ভুড়িভোজ করেছেন সজল। শত কাজের ব্যস্ততা হলেও এরই মধ্যে পরিবারের আনন্দমূখর সময়টা হারাতে চায়না তিনি। সজলের ছোট পরিবারে আদরের দুই সন্তান । দুজনের মধ্যে বড় সন্তান হচ্ছে ছেলে ওর নাম সাইদুস ইয়াসিবা আলম ও একমাত্র আদরের কন্যা নুসাইবা ইয়াসিবা আলম। ইরা এবিসি স্কুলের ২য় শ্রেনীর শিক্ষার্থী ইরার এই শুভ জন্মদিনে নারায়ণগঞ্জ বার্তা ২৪ পরিবারের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ও শুভ কামনা রইল। উজ্জল ভবিষ্যতের সাফল্য প্রত্যাশায় রইল দোয়া । ইরা শুভ হউক তোমার জন্ম স্বার্থক হউক তোমার ভবিষ্যতের দিনগুলো।
ফুলেরা ফুটেছে হাসি মুখে
বাড়ছে ভ্রমরের গুঞ্জন,
পাখিরাও গাইছে নতুন সুরে
জানাতে তোমায় অভিনন্দন !
নদীতে বইছে খুশির জোয়ার
বাতাসে সুবাসিত কলরব,
তোমাকে নিয়েই মাতামাতি আজ
তোমার জন্যই সব !
জীবনে হও অনেক বড়
পৃথিবীকে করো ঋণী,
গাইবে সবাই তোমার জয়গান
রাখবে মনে চিরদিনি।
জীবন হোক ছন্দময়
স্বপ্নগুলো রঙিন,
ভালোবাসায় ভরে উঠুক
তোমার জন্মদিন !
জন্মদিন, জন্মদিন, ইরার শুভ জন্মদিন !!!!
উল্লেখ্য নারায়ণগঞ্জের দেওভোগ এলাকার বাসিন্দা এক সময়ের তুখোর রাজনীতিবিদ প্রায়ত নিজাম কমিশনারের ছেলে নাজমুল আলম সজলের আদরের রাজকন্যা ও ছাত্রলীগ জেলা সভাপতি সাফায়েত আলম সানীর ভাতিজি। ইরার জন্ম দিনে আমাদের নারায়ণগঞ্জ বার্তা ২৪ অনলাইন সংবাদ মাধ্যমের এডিটর ইন চীফ : বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব সৈয়দ লুৎফর রহমান, এক্সিকিউটিভ এডিটর : মাহমুদ হাসান কচি, হেড অব নিউজ : সৈয়দ সিফাত আল রহমান (লিংকন) এর পক্ষ থেকে রইল অনেক আদর আর স্নেহ ভালোবাসা।


