নারায়ণগঞ্জ রাজনীতি সোনারগাঁ

আবু নাঈম ইকবালের আদরের ছেলে সাফিন আর নেই

Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ : সোনারগাঁয়ের কৃতি সন্তান বিশিষ্ট সমাজ সেবক, সাবেক ছাত্রনেতা, শিক্ষানুরাগী ও ভট্টপুর মডেল সরকারী প্রাথমিক কিদ্যালয়ের সভাপতি আবু নাঈম ইকবালের আদরের ছেলে সাফিন আহাম্মেদ (১৩) হৃদরোগে আক্রান্ত হয়ে ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহী ওয়া ইন্না ইলাইহী রজিউন। ২১ জুলাই বৃহস্পতিবার সকালে সোনারগাঁয়ের উদ্ধবগঞ্জস্থ নীজ বাড়িতে সাফিন শেষ নি:শ্বাস ত্যাগ করে চলে যান না ফেরার দেশে।

সাফিনের অকাল মৃত্যুতে উদ্ধবগঞ্জ এলাকায় শোকের ছায়া বিরাজ করছে। শোকসন্তপ্ত পরিবারকে সমবেদনা জানাতে  বাড়িতে ছুটে আসে তার নিকটতম আত্বীয় স্বজনরা সহ এলাকার শত শত মানুষ। এলাকাবাসীর অত্যন্ত আদরের সাফিনের নামাজের জানাজা ঐ দিন বাদ আছর অনুষ্ঠিত হওয়ার পর তাদের পারিবাবিক কবরস্থানে দাফন করা হয়। সাফিনের এই অকাল মৃত্যুতে নারায়ণগঞ্জ বার্তা ২৪ পরিবারের শোক প্রকাশ ও রুহের শান্তি কামনা করছি।

About the author

SOFT PRO IT

Leave a Comment

Prove your humanity: 6   +   8   =