অন্যান্য র্অথনীতি সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

ময়মনসিংহে খাদ্যের গোডাউনে অগ্নিকান্ডে খাদ্য পুড়ে ছাই

ময়মনসিংহে খাদ্যের গোডাউনে অগ্নিকান্ডে খাদ্য পুড়ে ছাই
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( ময়মনসিংহ সংবাদ দাতা ) : ময়মনসিংহের ত্রিশালে ভয়াবহ অগ্নিকান্ডে ঘটনায় পুড়ে গেছে খাদ্য ও মুড়ির গোডাউন। ১০ই এপ্রিল রাত আনুমানিক সাড়ে ১১ টার দিকে ত্রিশাল পৌর শহরে ইসলামিক সেন্টার রোড সংলগ্ন ব্যাবসায়ী মের্সাস শেখ ফয়েজ এন্টার প্রাইজের মালিক মোশারফ হোসেন মিলনের খাদ্য ও মুড়ির গোডাউনে এই অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। অগ্নিকান্ডের খবর পেয়ে ফায়ার সার্ভিসের ২টি ইউনিট প্রায় দুই ঘন্টা চেষ্টা  চালিয়ে আগুন নিয়ন্ত্রন আনতে সক্ষম হয়।

ব্যবসায়ী আলহাজ্ব মোশারফ হোসাইন মিলন জানান, আমি ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করে রাতে বাড়িতে চলে যাই। এক ব্যক্তি ফোন করে জানান আপনার গোডাউনে আগুন লেগেছে। তাড়াতাড়ি ঘটনাস্থলে এসে দেখি গোডাউনে অগ্নিকান্ডের সব মাল পুড়ে গেছে। যা ক্ষতির পরিমাণ ১৭ লক্ষ টাকা বলে দাবি করেন তিনি।

Share this news as a Photo Card

About the author

SOFT PRO IT

11 April 2021

ময়মনসিংহে খাদ্যের গোডাউনে অগ্নিকান্ডে খাদ্য পুড়ে ছাই

www.narayanganjbarta24.com