রূপগঞ্জ সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

রূপগঞ্জে যুবকের লাশ উদ্ধার, ১২ দিনেও মেলেনি পরিচয়

রূপগঞ্জে যুবকের লাশ উদ্ধার, ১২ দিনেও মেলেনি পরিচয়
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( রূপগঞ্জ প্রতিনিধি ) : নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার কান্দাপাড়া এলাকা থেকে পুলিশের উদ্ধারকৃত অজ্ঞাত যুবকের লাশের পরিচয় এখনোও পর্যন্ত মেলেনি। আজ ১১ই এপ্রিল রবিবার ১২ দিন হয়ে গেলেও উদ্ধারকৃত অজ্ঞাত যুবকের লাশের পরিচয় সনাক্ত হয়নি।

এদিকে এর আগে গত ৩১ই মার্চ বুধবার তারাবো পৌরসভার কান্দাপাড়া এলাকার এইচআরভি ইটের ভাটা সংলগ্ন এলাকা থেকে পুলিশ ওই যুবকের লাশ উদ্ধার করে।

রূপগঞ্জ থানাউপ-পরিদর্শক এস আই নাহিদ মাসুম বলেন, ময়নাতদন্ত শেষে তারাবো পৌরসভার কান্দাপাড়া এলাকার সামাজিক কবরস্থানে লাশের দাফন করা হয়েছে। এ ব্যপারে রূপগঞ্জ থানায় ইউডি মামলা দায়ের করা হয়েছে।

Share this news as a Photo Card

About the author

SOFT PRO IT

11 April 2021

রূপগঞ্জে যুবকের লাশ উদ্ধার, ১২ দিনেও মেলেনি পরিচয়

www.narayanganjbarta24.com