নারায়ণগঞ্জ নারায়ণগঞ্জ সদর সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ স্বাস্থ্য

নারায়ণগঞ্জে করোনায় থাবায় ২ জনের মৃত্যু, শনাক্ত কমে ৮৭ জন

নারায়ণগঞ্জে নতুন করে করোনায় আক্রান্ত আরো ১৫ জন
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( স্টাফ রিপোর্টার ) : সারা বিশ্বের ন্যায় করোনা মহামারীর দ্বিতীয় ধাপে নারায়ণগঞ্জে গত ২৪ ঘন্টায় নতুন করে ফের দুই জনের মৃত্যু হয়েছে। মারা যাওয়া দুই জন ব্যাক্তি নারায়ণগঞ্জ সিটি করপোরেশন (এনসিসি) এলাকায় বাসিন্দা। তাদের মধ্যে একজন নারী তার বয়স ৬০ বছর। এবং অপর জন্য ব্যাক্তি পুরুষ তার বয়স ৬১ বছর।  নতুন করে করোনা রোগী শনাক্ত সংখ্যা কমে দাঁড়িয়েছে ৮৭ জন। এ পর্যন্ত জেলায় প্রাণঘাতী এই ভাইরাসে মৃতের সংখ্যা দাঁড়ালো মোট ১৮৪ জন। মোট আক্রান্তের সংখ্যা ১১ হাজার ৪ শত ৮৫ জন। এ সময়ে সুস্থ ৪০ জন। সর্বমোট সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৯ হাজার ৩ শত ৫১ জন। ১১ই এপ্রিল রবিবার জেলা সিভিল সার্জন সূত্রে এই তথ্য জানা যায়।

সূত্রটি জানায়, ১০ই এপ্রিল শনিবার সকাল ৮ টা থেকে ১১ই এপ্রিল রবিবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘন্টা হিসাবে ৮০৬ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে। যার মধ্যে এলাকা ভিত্তিক নমুনা সংগ্রহ করা হয়েছে বন্দর উপজেলায় ৪ জন, সিটি করপোরেশন (এনসিসি) এলাকায় ৪২ জন, রূপগঞ্জ উপজেলায় ২৭ জন এবং সদর এলাকায় ১৪ জন। নতুন করে আড়াইহাজার উপজেলায় ও সোনারগাঁ উপজেলায় নমুনা সংগ্রহ করা তথ্য পাওয়া যায়নি। জেলায় এই পর্যন্ত মোট ৯২ হাজার ৮ শত ৪২ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে।

পুরো জেলায় এলাকা ভিত্তিক মৃত্যু হয়েছে আড়াইহাজার উপজেলায় ৪, বন্দর উপজেলায় ৭, সিটি করপোরেশন (এনসিসি) এলাকায় ৯৫, রূপগঞ্জ উপজেলায় ১৪, সদর উপজেলায় (ফতুল্লা, সিদ্ধিরগঞ্জ ও সদর থানা) ৩২, সোনারগাঁও উপজেলায় ৩২ জন। মোট মৃত্যু ১৮৪ জন।

About the author

SOFT PRO IT