ধর্ম নারায়ণগঞ্জ নারায়ণগঞ্জ সদর নারী রাজনীতি সংগঠন সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

বাদশা মিয়া স্মৃতি পরিষদের উদ্যোগে নাগিনা জোহার জন্য দোয়া

Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ : ভাষা সৈনিক, মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, প্রায়াত জননেতা, আওয়ামীলীগের প্রতিষ্ঠাতা সদস্য মরহুম শামসুজ্জোহার সহ-ধর্মিনী এবং প্রয়াত সাংসদ নাসিম ওসমান এবং বর্তমান ৪ ও ৫ আসনের সাংসদ একেএম শামীম ও সেলিম ওসমানের জননী ভাষা সৈনিক রত্নগর্ভা নাগিনা জোহার মৃত্যুতে ভাষা সৈনিক বাদশা মিয়া স্মৃতি পরিষদের উদ্যোগে মিলাদ ও দোয়ার আয়োজন করা হয়। ২১ র্মাচ সোমবার বাদ আছর গলাচিপা কলেজ রোড এলাকায় প্রয়াত রত্নগর্ভা নাগিনা জোহার রুহের মাগফেরাত কামনায় বিশেষ দোয়া করা হয়। Sani2

এ সময় উপস্থিত ছিলেন, মহানগর আওয়ামীলীগ সহ-সভাপতি মো: রবিউল হোসেন, গোপীনাথ দাস, ১৩নং ওর্য়াড আওয়ামীলীগ সভাপতি বীর মুক্তিযুদ্ধা আলহাজ্ব লুৎফর রহমান, শামীম খান, আমরা নারায়ণগঞ্জ বাসীর সাধারন সম্পাদক নাছির উদ্দিন মন্টু, মহানগর স্বেচ্ছাসেবক লীগ সাধারন সম্পাদক জুয়েল হোসেন, জেলা ছাত্রলীগ সভাপতি সাফায়াত আলম সানি, সাংগঠনিক সম্পাদক আতাউর রহমান নান্নু, সহ-সভাপতি আকবার আলী, মিনহাজুর রহমান, ১৩নং ওর্য়াড স্বেচ্ছাসেবকলীগ সভাপতি জয় প্রধান, ইমরুল, আশিকুর রহমান আকাশ যুগ্ম সাংগঠনিক সম্পাদক, সৈয়দ রনি, ফাহিম হোসেন, সায়েম, সায়েখ ও প্রমূখ।

About the author

SOFT PRO IT

Leave a Comment

Prove your humanity: 10   +   7   =