নারায়ণগঞ্জ বিশেষ সংবাদ রাজনীতি সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ সোনারগাঁ

পল্লীবন্ধু এরশাদের জন্মদিনে এমপি খোকার ব্যাপক কর্মসূচী

Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ : অগ্নিঝড়া ২০মার্চ আজ সাবেক রাষ্ট্রপতি পল্লীবন্ধু হুসেইন মুহম্মদ এরশাদের শুভ জন্মদিন । দলের কর্নধার ও প্রিয় নেতার জন্মদিন উপলক্ষে ব্যাপক কর্মসূচী গ্রহন করেছেন, নারায়ণগঞ্জ ৩ আসন সোনারগাঁয়েরএমপি ও জাতীয়পার্টি কেন্দ্রীয়যুগ্ম মহাসচিবলিয়াকত হোসেন খোকা। সোনারগাঁয়ের চৌরাস্তাস্থ আইয়ুবপ্লাজার ৪ তলায় কার্যালয়ে মিলাদ ও দোয়া মাহফিলের পর বিশাল কেক কেটে প্রিয় নেতার জন্ম উৎসব পালিত করার জন্য ব্যাপক আয়োজন করা হয়েছে।

এমপি লিয়াকত হোসেন খোকার কার্যালয়ে এক মূখপত্র নারায়ণগঞ্জ বার্তা ২৪ এর প্রতিবেদক কে জানিয়েছেন, বাদ মাগরিব আইয়ুব প্লাজার ৪ তলায় এমপির কার্যালয়ে উল্লেখিত কর্মসূচী গুলো যথাযথ নিয়মে পালন করা হবে। সোনারগাঁয়ের উন্নয়ণ নিয়ে ব্যস্ত রয়েছেন এমপি খোকা । তিনি প্রতিদিনই সোনারগাঁয়ের বিভিন্ন গ্রামে কোন না কোন উন্নয়ন কাজের উদ্বোধন করে যাচ্ছেন। সকাল থেকে রাত অবদি সোনারগাঁয়ের বিভিন্ন স্থানে স্বশরীরে হাজির হয়ে জনসাধারণের সমস্যার কথা শুনছেন এবং সাধারণ মানুষের চাহিদা পূরণের লক্ষে নিরলসভাবে হাড় ভাঙ্গাঁ পরিশ্রম করে যাচ্ছেন । এতো ব্যাস্ততার মধ্যেও এমপি তার দলের কর্নধারের জন্মদিনের কথামনে রেখেছেন এবং যথাযথ নিয়মে পালিত করার জন্য উদ্যোগ নিয়ে দলের নেতাকর্মীদের তার কার্যালয়ে যথা সময়ে উপস্থিত থাকার জন্য অনুরোধ জানিয়েছেন।

About the author

SOFT PRO IT

Leave a Comment

Prove your humanity: 5   +   9   =