নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( বন্দর প্রতিনিধি ) : বন্দর থানা বিএনপির এক অংশের সাধারণ সম্পাদক হাজী মাজহারুল ইসলাম ভূইয়া হিরণ (৫৫) কে নাশকতার মামলার ওয়ারেন্টে পুলিশ গ্রেফতার করেছে। ২৮ ডিসেম্বর বুধবার দুপুরে পুলিশ তাকে বন্দর উপজেলা চত্বর থেকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত হিরণ বন্দরের দেওয়ানবাগ এলাকার বাসিন্দা। গত ১৫ সালের ৫ জানুয়ারি নবীগঞ্জ বাস স্ট্যান্ডে বিএনপি-পুলিশের সংর্ঘষ ও পুরিশের গাড়ি পোড়ানো মামলার ওয়ারেন্টে পুলিশ তাকে গ্রেফতার করে। তিনি ব্যক্তিগত কাজে বন্দর উপজেলায় এলে পুলিশ তাকে দেখে গ্রেফতার করে থানায় নিয়ে যান।
এ ব্যাপারে বন্দর থানার ওসি আবুল কালাম বলেন, বিএনপি নেতা হিরণের বিরুদ্ধে আদালত থেকে গ্রেফতারি পরোয়ানা ছিল।

