বন্দর সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

জেলা পরিষদ নির্বাচনে জাপা নেতা আবুল জাহেরের রেকর্ড গড়া বিজয়

Written by SOFT PRO IT

 নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( বন্দর প্রতিনিধি ) : জেলা পরিষদ নির্বাচনে সদস্য পদে রেকর্ড সৃষ্টি করে জয় লাভ করেছেন জেলা জাতীয় পার্টির সভাপতি আবুল জাহের। বন্দর উপজেলার আওতাধীন ৫টি ইউনিয়নের ৬৮টি ভোটের মধ্যে সবগুলো ভোট তার তালা প্রতীকে জমা পড়েছে।

এদিকে নির্বাচনে রেকর্ড বিজয় অর্জনের পর দলীয় নেতা কর্মী ও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মেম্বারদের সাথে নিয়ে নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য সেলিম ওসমানের সাথে সাক্ষাত করে ফুল দিয়ে শুভেচ্ছা জানান। ২৮ ডিসেম্বর বুধবার সন্ধ্যা ৬টায় এমপি সেলিম ওসমানের ব্যবসা প্রতিষ্ঠান ফতুল্লার ইদ্রাকপুর এলাকায় অবস্থিত উইজডম অ্যাটায়ার্স লিমিটেড এর কার্যালয়ে এসে ফুল দিয়ে শুভেচ্ছা জানান।

এ সময় উপস্থিত ছিলেন, মহানগর জাতীয় পার্টির সদস্য সচিব আকরাম আলী শাহীন, কলাগাছিয়া ইউনিয়নের চেয়ারম্যান দেলোয়ার হোসেন প্রধান, বন্দর ইউনিয়নের চেয়ারম্যান এহসান উদ্দিন, মদনপুর ইউনিয়নের চেয়ারম্যান এম এ সালাম সহ অন্যান্য নেতৃবৃন্দ।

About the author

SOFT PRO IT

Leave a Comment

Prove your humanity: 9   +   2   =