বন্দর সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

প্রশাসনের সহযোগীতায় সুষ্ঠুভাবে দুর্গাপূজা সম্পন্ন হয়েছে : খান মাসুদ

প্রশাসনের সহযোগীতায় সুষ্ঠুভাবে দুর্গোপূজা সম্পন্ন হয়েছে : খান মাসুদ
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ (বন্দর সংবাদ দাতা ) : নারায়ণগঞ্জ বন্দরে  র‌্যালী কাঠপট্টিস্থ কালী মন্দিরে শারদীয় দুর্গাপূজা দশমী জমকালো আয়োজনে মধ্য দিয়ে শেষ হয়। সোমবার ২৬ অক্টোবর দশমীর শেষ দিনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা যুবলীগ নেতা খান মাসুদ।

উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে খান মাসুদ বলেন, কোন অপ্রিতীকর ঘটনা ছাড়াই আয়োজনটি সুষ্ঠু ভাবে সম্পন্ন হয়েছে।  এজন্য পুলিশ প্রশাসনকে আন্তরিক ধন্যবাদ। তারা প্রতিনিয়তই পূজা মন্ডপ নজরদারীতে রেখেছিলেন । এই পূজামণ্ডপে নাকি ঝুঁকি রয়েছে এলাকা থেকে প্রশাসনকে জানানো হয়েছিলো, যাতে করে তাদের ধর্মীয় উৎসব শারদীয় দূর্গাপূজা যেনো না করতে পারে। কিন্তু প্রশাসনের সহযোগীতায় সুন্দর ভাবে দূর্গাপূজা পালন করেছে তারা।

এসময় উপস্থিত ছিলেন, বন্দর থানা যুবলীগ নেতা মাসুম আহমেদ, ডালিম হায়দার, মোহাম্মদ হোসেন, নুর মোহাস্মদ রাজু প্রমূখ।

About the author

SOFT PRO IT