নারায়ণগঞ্জ সদর সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

দেওভোগের মসজিদের ছাদ ঢালাই কাজের উদ্বোধন করলেন চেয়ারম্যান আনোয়ার

দেওভোগের মসজিদের ছাদ ঢালাই কাজের উদ্বোধন করলেন চেয়ারম্যান আনোয়ার
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ : নারায়ণগঞ্জের দেওভোগের বাইতুন নূর জামে মসজিদের ছাদ ঢালাইয়ের কাজের উদ্বোধন করলেন জেলা পরিষদের চেয়ারম্যান ও মহানগর আওয়ামীলীগের সভাপতি আনোয়ার হোসেন। ২৬ আগষ্ট সোমবার সকাল ৯ টায় দেওভোগ চেয়ারম্যান বাড়ি এলাকার গন্যমান্যরা সহ মসজিদ কমিটির কর্মকর্তারা এতে অংশ নেন। এরআগে মসজিদ কমিটির সেক্রেটারি মোহাম্মদ আজিজুল ইসলাম তপন সহ এলাকাবাসী তাকে বরণ করে নেন।

এরপর মসজিদের ছাদ ঢালাইয়ের কাজের শুভ উদ্বোধনের আগে মহান আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করে মিলাদ ও বিশেষ মোনাজাত করা হয়। শুকরানা আদায় মোনাজাতেরপর ছাদ ঢালাই কাজের শুভ উদ্বোধন করেন নারায়ণগঞ্জ জেলা পরিষদের চেয়ারম্যান ও মহানগর আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব আনোয়ার হোসেন।

এসময় আরও উপস্থিত ছিলেন, মসজিদের মোতোয়াল্লী আহাম্মদ হোসেন বেপারী,মহানগর যুবলীগের নেতা ও মসজিদ কার্যকরি কমিটির সদস্য আলী রেজা উজ্জল, মসজিদের অর্থ সম্পাদক গোলাম সারোয়ার শুভ, ভাইস প্রেসিডেন্ট নাজিম উদ্দিন, প্রচার সম্পাদক আবু রেজা রাসেল, কার্যকরি সদস্য জুয়েল শেখ, রাসেল। মিলাদ ও দোয়া পরিচালনা করেন মসজিদের পেশ ইমাম মাওলানা মো:সাজ্জাদ হোসেন, মোয়াজ্জিন কামাল আহাম্মেদ প্রমূখ। মিলাদ দোয়া উদ্বোধনেরপর এলাকার লোকজনদের মাঝে মিষ্টি বিতরণ করা হয়।

About the author

SOFT PRO IT